সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:59 PM, September 30, 2023
বিনোদন ডেস্ক:
ভালোবেসে ঘর বাঁধেন বলিউডের জনপ্রিয় তারকা আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে বিরাট-আনুশকার কোলজুড়ে আসে প্রথম কন্যা সন্তান ভামিকা।
সন্তান জন্মের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও, এখনও মেয়েকে সেভাবে প্রকাশ্যে আনেননি তারা। এবার শোনা গেল, ফের নতুন অতিথি আসছেন বিরাট-আনুশকার সংসারে। ইতোমধ্যে অভিনেত্রীর অন্তঃসত্ত্বার তিন মাস পেরিয়ে গেছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণাও দেবেন এই তারকা দম্পতি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাস ধরেই নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন আনুশকা। এমনকি স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-আনুশকা। সে সময়ে পাপারাজ্জিদের ছবি না ছাপার অনুরোধ করেন বিরাট। পাশাপাশি এটাও জানান, খুব তাড়াতাড়ি আনুষ্ঠানিক ঘোষণা করবেন তারা।
সূত্র থেকে আরও জানা গেছে, বিরাট-আনুশকা আগের বারের মতোই এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গত বারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে মা হওয়ার বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন এই তারকা দম্পতি।
সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানেও শাড়ি কিংবা ঢিলেঢালা চুড়িদারেই দেখা গেছে আনুশকাকে। ক্যামেরার থেকে বেবি বাম্প আড়ালে রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা অবলম্বন করেন তিনি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 8
Users Last 7 days : 112
Users Last 30 days : 579
Users This Month : 579
Users This Year : 579প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
