সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:45 AM, October 1, 2023
বিনোদন ডেস্ক:
সেলিব্রিটি ক্রিকেট লিগে নির্মাতা দীপংকর দীপন ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের টিমের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিজেদের শেষ ম্যাচে খেলতে এই দুই জনপ্রিয় নির্মাতার নেতৃত্বে মাঠে নেমেছিল তারকারা। খেলা চলাকালীন মাঠের বাইরে থাকা দুই দলের সতীর্থ ও সমর্থকদের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে, যা মাঠে খেলোয়াড়দের মধ্যেও গড়ায়। এরমধ্যে ম্যাচটি শেষ হয়। রাজের কাছে অল্প রানের ব্যবধানে হেরে যায় দীপনের দল।
তবে ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার পর পুরো পরিবেশ বদলে যায়। মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। এতে দুই দলেই বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, এই মারামারিতে অংশ নিয়েছে বহিরাগতরাও।
বিষয়টি নিয়ে নির্মাতা দীপংকর দীপনের কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টিতে বিব্রত ও স্তব্ধ। জানালেন, এ বিষয়ে অফিশিয়াল বক্তব্য ও ব্যাখ্যা দেবেন তারা।
এদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, যা ঘটেছে এরজন্য আমরা সবাই বিব্রত। দুই দলের কেউ এই দায় থেকে নিজেকে এড়াতে পারবে না। এটা অনভিপ্রেত ঘটনা। দিন শেষে আমরা সবাই ভাই-বন্ধু। আমার বিপরীতে নেতা ছিলেন দীপন দা। তার সঙ্গে আমার সম্পর্ক অসম্ভব ভালো। এখানে আসলে কারোর সঙ্গে শত্রুতা থাকার কথা নয়। যাইহোক, আমি দীপনদার সঙ্গে বসে পুরো বিষয়টি পর্যালোচনা করে সুরাহার চেষ্টা করছি। এটা নিয়ে আসলে রাজনীতির সুযোগ নেই। যারা করছেন, তারা আসলে মিডিয়ার ভালো চান না বলেই আমি মনে করি।
প্রসঙ্গত, ম্যাচটিতে মোস্তফা কামাল রাজের ‘গিগাবাইট স্কোরারস’ ছয় ওভারে সংগ্রহ করেছিল ১১৯ রান। অন্যদিকে প্রতিপক্ষ দীপংকর দীপনের ‘রানার ফাস্টিস’ দ্বিতীয় ইনিংসে নির্ধারিত ওভারে ১১২ রান করতে সক্ষম হয়। ৭ রানে ম্যাচটি জিতে ‘গিগাবাইট স্কোরারস’। এরপরই শুরু হয় তারকাদের মারামারির।
ইতোমধ্যে টুর্নামেন্টে মারামারি করা আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 8
Users Last 7 days : 112
Users Last 30 days : 579
Users This Month : 579
Users This Year : 579প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
