সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:21 PM, October 5, 2023
বিনোদন ডেস্ক:
বেশ কিছুদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন সংগীতশিল্পী সিঁথি সাহা। দেশে–বিদেশে তার চিকিৎসা চলছে। এবার আনন্দের খবর দিলেন তিনি। প্রথমবার সন্তানের মা হয়েছেন। নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি হসপিটালে তার কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়েছে।
১৯ সেপ্টেম্বর তার সন্তান পৃথিবীতে এসেছে। ইতোমধ্যে সন্তানের নামও রেখেছেন—সামারা জয়ী। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদমাধ্যমকে এ খবর নিজেই জানিয়েছেন সিঁথি সাহা।
মা হওয়ার খবর জানিয়ে তিনি বলেন, ‘গত বছর তো প্রায় মারাই যাচ্ছিলাম। এ বছর যেন নতুন করে বেঁচে উঠলাম। বিধাতা আমাকে সন্তান দিয়ে নতুন জীবন দিয়েছেন। এখন আমি আর আমার সন্তান নিয়ে নতুন জীবন। আমি এখন অনেক সুখী।’
তিনি জানালেন, আগামী নভেম্বরের শেষে তিনি দেশে ফিরবেন। দেশে ফিরে আবার কাজ শুরু করবেন।
সিঁথি তার মায়ের কাছে গান শিখে সংগীতজীবন শুরু করেন। তিনি ছায়ানট ও সম্মেলন পরিষদ থেকে শাস্ত্রীয়, লোক এবং আধুনিক সংগীত শিখেছিলেন। গান ছাড়াও তার সঞ্চালনায় টিভি অনুষ্ঠান ‘সিঁথির অতিথি’ আলোচিত হয়।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 8
Users Last 7 days : 122
Users Last 30 days : 589
Users This Month : 589
Users This Year : 589প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
