গভীর রাতে আমেরিকা উড়াল দিলেন চয়নিকা চৌধুরী!

প্রকাশিত: 3:37 PM, October 7, 2023

গভীর রাতে আমেরিকা উড়াল দিলেন চয়নিকা চৌধুরী!

বিনোদন ডেস্ক:
হঠাৎই জরুরি ভিত্তিতে আমেরিকায় উড়াল দিয়েছেন ঢাকাই সিনেমার খ্যাতিমান নির্মাতা চয়নিকা চৌধুরী। এ খবর নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

শুক্রবার ( ৬ অক্টোবর) ফেসবুকে ভক্তদের উদ্দেশে একটি স্ট্যাটাস দেন চয়নিকা। চয়নিকার ওই পোস্ট থেকে জানা যায়, তিনি নিজেও জানতেন না তার আমেরিকা সফরের বিষয়ে। হঠাৎ রাতেই জানতে পারেন ফ্লাইটের কথা। আর তখনই দ্রুত ছুটতে হয় তাকে আমেরিকার উদ্দেশে।

মূলত নিউইয়র্কসহ নিউজার্সি, ভার্জিনিয়া, সানফ্রান্সিসকো এবং লস এঞ্জেলেসের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে চয়নিকা পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমা। আর এ সিনেমার টিমের পক্ষ থেকে সেখানে উপস্থিত থাকছেন চয়নিকা।

সময়ের পাঠকের জন্য নির্মাতা চয়নিকা চৌধুরীর সেই পোস্ট তুলে ধরা হলো–

হঠাৎ করেই আমেরিকা যাচ্ছি এমিরেটস এয়ারলাইনস এ আজ গভীর রাতে। গতকাল রাতেই জানলাম, আজ আমার ফ্লাইট।
#প্রহেলিকা মুক্তি পাচ্ছে নিউইয়র্ক সহ অন্যান্য শহরে। আমাদের #প্রহেলিকা টিমের পক্ষ থেকে আমি থাকছি আমার প্রিয় প্রবাসী দর্শকদের জন্যে। যাদের জন্যে আজ প্রহেলিকা তাদের অন্তরে।

নিউইয়র্ক ছাড়াও আমি থাকবো নিউজার্সি, ভার্জিনিয়া, সানফ্রান্সিসকো এবং লস এঞ্জেলস এ। দেখা হবে নিউইয়র্কে।

অনেক ধন্যবাদ Raj Hameed, Naushaba Rubna Rashid & বায়োস্কোপ ফিল্ম কে। ধন্যবাদ Md Jamal Hossain & Shaheen Akhter আপুকে এবং রংগন মিউজিককে।

সবাই আমার জন্যে প্রার্থনা করবেন। আর দলে বলে পরিবারের সব্বাইকে নিয়ে চলে আসেন কুইন্সের জ্যামাইকা থিয়েটার হলে সিনেমা দেখতে।

ইম্পেরিয়াল ইউসিবি লাউঞ্জে বসে লিখছি। @নকশিকাঁথার এই লাউঞ্জটি আমার ভীষন প্রিয়। হয়তো এইখানে Mahfuz Ahmed যুক্ত বলেই। তাদের সব কর্মীরা খুবই পরিশ্রমী।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares