সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:11 PM, October 8, 2023
বিনোদন ডেস্ক:
দীর্ঘ তিন বছরের অপেক্ষায় শেষে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে কঙ্গনা অভিনীত সিনেমা ‘তেজস’। আগামী ২৭ অক্টোবর মুক্তি পাবে এই ছবিটি। তার আগেই রবিবার (৮ অক্টোবর) এয়ারফোর্স ডে উপলক্ষে প্রকাশ্যে এলো এই ছবির ট্রেলার।
ছবিতে বিমানসেনার বিমানচালিকা তেজস গিলের চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। তবে নির্মাতা সর্বেশ মেওয়ারা জানিয়েছেন, এটি বায়োপিক নয়।
২মিনিট ৩৩ সেকেন্ডের এই ট্রেলারে তুলে ধরা হয়েছে জঙ্গি দমনের এক দুর্দান্ত প্রতিচ্ছবি। যেখানে অধিকাংশ সময়ই আকাশ থেকে শত্রুদের উপর হামলার রণহুঙ্কার দিতে দেখা গেছে কঙ্গনাকে।
ট্রেলারের শুরুতেই কঙ্গনার কণ্ঠে বলতে শোনা যায়, ‘ভারতকে উত্যক্ত করলে ছাড় পাওয়া যাবে না’। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে ওঠেন কঙ্গনা। বলেন সন্ত্রাসবাদকে সবার ব্যক্তিগত সমস্যা হিসেবে নেওয়া উচিত। তাই তিনি শত্রুদের দেশে ঢুকে তাদের নিঃশেষ করতে চান। শুধু তাই নয়, ট্রেলারে দুর্ধর্ষ কিছু এরিয়াল শট দেখা যায় যা রীতিমত চমকে দিয়েছে দর্শকদের।
কঙ্গনাকে সর্বশেষ রুপালি পর্দায় দেখা গেছে ‘ধকড়’ ছবিতে। ছবিটি বক্স অফিসে একদম মুখ থুবড়ে পড়েছিল। ‘তেজস’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বর মাসে। এরপর বারবার পিছিয়ে যেতে থাকে এই সিনেমার মুক্তি। অবশেষে অক্টোবরেই মুক্তি পেতে রনি স্ক্রুওয়ালা প্রযোজিত এই ছবি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 11
Users Last 7 days : 116
Users Last 30 days : 590
Users This Month : 590
Users This Year : 590প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
