সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:03 PM, October 9, 2023
বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা শাহরুখ খানের নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়েছে। হত্যার হুমকি পাওয়ায় অভিনেতাকে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস করা হয়েছে।
বিশেষ নিরাপত্তা হিসেবে শাহরুখের দেহরক্ষী হিসেবে থাকবেন ছয় পুলিশ কমান্ডো সহ মোট ১১ জন নিরাপত্তারক্ষী। শাহরুখের এই নিরাপত্তার খরচ অবশ্য অভিনেতাকেই বহন করতে হবে। সেই সঙ্গে আনুষঙ্গিক খরচ অর্থাৎ নিরাপত্তা রক্ষীদের থাকার ব্যবস্থা, গাড়ি বাবদ খরচ ইত্যাদিও শাহরুখকে দিতে হবে। সেই অর্থ জমা পড়বে সরকারি কোষাগারে।
মহারাষ্ট্র পুলিশ এএনআইকে বলেছে, শাহরুখ লিখিত অভিযোগ করেছেন যে চলতি বছরে পর পর দুটি হাজার কোটির ছবি ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর হত্যার হুমকি পাচ্ছেন অভিনেতা। সেজন্যই বাড়িয়ে দেয়া হয়েছে অভিনেতার নিরাপত্তা। ৫ অক্টোবর থেকে দেয়া হয়েছে বাড়তি এই নিরাপত্তা।
এর আগে, ২০২২ সালের নভেম্বর মাসে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার সঙ্গে জড়িত লরেন্স বিষ্ণোই গ্যাং সালমান খানকে হত্যার হুমকি দেয়। এরপর সালমানের নিরাপত্তাও এক্স থেকে ওয়াই প্লাস-এ উন্নীত করা হয়।
ডিসেম্বরে আসছে শাহরুখের ‘ডাংকি’। রাজকুমার হিরানির এই ছবি মুক্তি পাবে ২২ ডিসেম্বর। ধারনা করা হচ্ছে এটিও হাজার কোটি আয় করবে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 1
Users Yesterday : 2
Users Last 7 days : 107
Users Last 30 days : 593
Users This Month : 593
Users This Year : 593প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
