ফারুকী-তিশার ‘অটোবায়োগ্রাফি’ দেখে বুসানে দর্শকদের উচ্ছ্বাস

প্রকাশিত: 6:55 PM, October 9, 2023

ফারুকী-তিশার ‘অটোবায়োগ্রাফি’ দেখে বুসানে দর্শকদের উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক:
এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ২৮তম আসরে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার প্রিমিয়ার হয়ে গেল রোববার (৮ অক্টোবর)। চলতি বছর ‘জিসোক’ প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অরিজিনাল এই সিনেমাটি।

ফারুকী-তিশার ‘অটোবায়োগ্রাফি’ দেখে বুসানে দর্শকদের উচ্ছ্বাস

ওই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে বুসান সিনেমা সেন্টারের সিনেমাথেক-এ ‘অটোবায়োগ্রাফি’র প্রথম শো প্রদর্শিত হয়। এতে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত সিনেমা নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী, সাংবাদিক, কলাকুশলীসহ অনেকেই উপস্থিত ছিলেন এই প্রদর্শনীতে।

আজ (৯ অক্টোবর) ও বুধবার (১১ অক্টোবর) লোটে-তে প্রদর্শিত হবে ‘অটোবায়োগ্রাফি’-এর দ্বিতীয় ও তৃতীয় শো।

এদিকে জানা যায়, সিনেমা দেখা শেষে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও প্রযোজক রেদওয়ান রনি দর্শক ও উপস্থাপকের নানান প্রশ্নের উত্তর দেন।

হলভর্তি দর্শকের সঙ্গে ইলহাম ও নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে ‘অটোবায়োগ্রাফি’ দেখার অনুভূতি মোস্তফা সরয়ার ফারুকীর জন্য ছিল একদম ভিন্ন।

এ প্রসঙ্গে ফারুকী বলেন, ‘দ্য শো ওয়াজ গ্রেট। শো-তে অডিয়েন্সের রিয়েকশন অনেক এনগেজিং ছিল। প্রশ্ন-উত্তর পর্ব, সবার নানান মন্তব্য, প্রশংসা আমাদেরকে অনেক উৎসাহিত করেছে। আশা করি, পরবর্তী শো দুটো এভাবেই প্রশংসিত হবে।

প্রসঙ্গত, ‘অটোবায়োগ্রাফি’ দেখার আগে পরে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সকলে প্রশংসা করছে। বাংলা ভাষার কনটেন্ট বিশ্বব্যাপী মানুষের কাছে সমাদৃত হবে। নিজস্ব ও লোকাল গল্প দিয়ে কনটেন্ট নির্মাণ করে পৃথিবীর সকল দর্শকের কাছে পৌঁছে দিতে পারলে তবেই আমাদের সার্থকতা।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares