কেন শাহরুখের জীবনের হুমকি বেড়েছে? বাড়ানো হলো নিরাপত্তা

প্রকাশিত: 8:53 AM, October 10, 2023

কেন শাহরুখের জীবনের হুমকি বেড়েছে? বাড়ানো হলো নিরাপত্তা

বিনোদন ডেস্ক:
চলতি বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’ পরপর দুটি হাজার কোটির সিনেমা দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ। আর এ থেকেই আশঙ্কা করা হচ্ছে, কিং খানের উপর আসতে পারে মৃত্যুর হুমকি। তাই মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে অভিনেতাকে দেয়া হলো ওয়াই প্লাস (Y+) ক্যাটাগরির নিরাপত্তা। এমনটাই জানিয়েছে ভারতীয় এক সংবাদমাধ্যম।

এক্ষেত্রে শাহরুখ সবসময় তার দেহরক্ষী হিসেবে ছয়জন পুলিশ কমান্ডো পাবেন। সশস্ত্র দেহরক্ষীরা থাকবেন মহারাষ্ট্র পুলিশের বিশেষ সুরক্ষা ইউনিট থেকে। ভারতজুড়ে তাকে নিরাপত্তা দেয়া হবে। তার সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের হাতে থাকবে এমপি ফাইফ (MP-5) মেশিনগান, একে-৪৭ (AK-47) অ্যাসল্ট রাইফেল এবং গ্লক (Glock) পিস্তল।

শুধু তাই নয়, শাহরুখের বাসভবন মান্নাতেও পাহাড়া দেবে চারজন সশস্ত্র পুলিশ। তবে নিরাপত্তার এইখরচ বহন করতে হবে শাহরুখকেই।

গোয়েন্দাদের দাবি, পরপর দুটি ছবি হিট দেয়ার পর শাহরুখের জীবনের হুমকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ভিআইপি নিরাপত্তার স্পেশাল আইজিপি দিলীপ সাওয়ান্ত জানিয়েছেন, ‘আসন্ন এবং সম্ভাব্য হুমকির পরিপ্রেক্ষিতে, শাহরুখ খানকে ওয়াই প্লাস (Y+) নিরাপত্তার এসকর্ট স্কেল প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। ইউনিট কমান্ডারদের অর্থপ্রধান করবেন অভিনেতা। পরবর্তী উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ এবং পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।’

এদিকে শাওরুখের খুনের হুমকি নিয়ে ভারতীয় আরেক সংবাদমাধ্যম জানিয়েছে, সূত্রের খবর, বিগত তিন দশকের ফিল্মি ক্যারিয়ারে এই প্রথমবার শাহরুখ খান বুক ঠুকে রাজনীতির মুখোমুখি হয়েছেন। ‘জওয়ান’ সিনেমার মাধ্যমেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মরচে ধরা সিস্টেমকে। দেশের কৃষকমৃত্যু থেকে সরকারি দুর্নীতি, অস্ত্র কেলেঙ্কারির মতো বহু সত্য ঘটনাকে বিনোদনের মোড়কে সিনেমাতে দেখিয়েছেন। তার ‘জওয়ান’ নিয়ে রাজনৈতিক মহলের অন্দরেও কম কথাবার্তা হয়নি। কংগ্রেস-বিজেপি একে-অপরের দিকে আঙুল তুলে দাবি করেছে, এসব দুর্নীতি কার আমলে ঘটেছে, সেই বিষয়ে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares