সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:51 AM, October 10, 2023
বিনোদন ডেস্ক:
নিয়মিত পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ওমর সানী। প্রায় সময়ই নানান ইস্যুতে নিজের অনুভূতি কিংবা মতামত প্রকাশ করেন এই তারকা। আবার যেকোনো পরিস্থিতিতে প্রতিবাদ করতেও ভোলেন না। ক্রিকেটার তামিম ইস্যুতেও আওয়াজ তুলে সেটা আবারও প্রমাণ করেন ওমর সানী।
এবার দেশের একটি গণমাধ্যমে মিম ইস্যুর পাশাপাশি সেলিব্রিটি ক্রিকেট লীগ (সিসিএল) নিয়েও কথা বলেন ওমর সানী। এ সময় তিনি মন্তব্য করেন, সিসিএলে খেলতে না যাওয়ায় এখন মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ্, আমি বেঁচে গেছি’।
ওমর সানী বলেন, ফুটবল কিন্তু কবর রচনা হয়েই গেছে। এখন ক্রিকেটেরও সেই একই অবস্থা দেখতে হবে? আমার মনে হয় সেটা দেখা উচিত না। আমি ভীষণভাবে কষ্ট পাই যে, এই মুহূর্তে দলে তামিম নেই। একজন ব্যক্তি তামিমের কথা বলছি না, একজন খেলোয়াড় তামিমের কথা বলছি। আমার কাছে মনে হয়েছে তার থাকাটা বাংলাদেশের জন্য খুবই জরুরি ছিল।
ক্রিকেট প্রসঙ্গে কথা উঠতেই সিসিএল নিয়ে চিত্রনায়ক বলেন, কয়েকদিন আগেই গ্রুপ পর্বের ম্যাচে পরিচালক মোস্তফা কামাল রাজ এবং দীপংকর দীপনের দলের খেলার সময় উভয় দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়। এতে আহত হন ছয়জন।
এ ঘটনা প্রসঙ্গে ওমর সানী বলেন, বাংলাদেশের মিডিয়াতে একটা কি দুইটা টিম হওয়ার থেকে বেশি হওয়ার কথা না। কিন্তু ১০/১২টা কীভাবে হয়, আর যারা মারামারির সঙ্গে জড়িত, একজন পরিচালক ও একজন অভিনেতার নামই জানতে পারলাম। আর তারা কেনই বা এমন করবে।
তিনি আরও বলেন, সিসিএলে খেলার জন্য আমাকেও ডেকেছিল। কিন্তু কোনো কারণে আমার যাওয়া হয়নি। এখন আমার কাছে মনে হচ্ছে, না যাওয়ায় আলহামদুলিল্লাহ্, আমি বেঁচে গেছি। আগামীতে এই রং-ঢং দেখানো সেলিব্রিটি ক্রিকেট লিগ নামক এ ধরনের কিছু একেবারেই হওয়া উচিত না।
ওমর সানী বলেন, আর যদি হয় তাহলে যেন খুবই সুন্দর করে টিম গঠন করা উচিত। তখন আবার কেউ যেন বাইরে থেকে নামধারী কিছু ডিরেক্টর-প্রযোজক-আর্টিস্ট যেন না বলে, আমি পরিচালক, আমি একজন আর্টিস্ট। কিছু মুখ আমি দেখেছি। তাদের কী যোগ্যতা আছে এই খেলায় অংশগ্রহণ করার। আমি আসলে জানি না।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 11
Users Last 7 days : 116
Users Last 30 days : 590
Users This Month : 590
Users This Year : 590প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
