সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:09 PM, October 10, 2023
বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। বর্তমানে ভারতীয় তারকারা তাদের সন্তানদের নিয়ে খুব একটা রাখঢাক করেন না। এবার বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় একটি বাচ্চা মেয়েকে নিয়ে ধরা পড়লেন বিদ্যা বালান।
ভাইরাল হওয়া ওই ছবির ক্যাপশনে লেখা ছিল, মিষ্টি মেয়ের সঙ্গে বিদ্যা। তারপর থেকেই শুরু হয় নানান জল্পনা-কল্পনা। রীতিমতো গুঞ্জন ছড়ায় একটি কন্যাসন্তান রয়েছে বিদ্যা বালানের।
তবে কি এতদিন নিজের সন্তানকে লুকিয়ে রেখেছিলেন বিদ্যা বালান? এমন প্রশ্ন উঁকি মারছে ভক্তদের মনে। এবার সেই সন্তানকে নিয়ে মুখ খুলেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমে বিদ্যা বলেন, ওই বাচ্চাটি আমার বোনের মেয়ে। ওর নাম ইরা। আমার বোনের যমজ সন্তান (এক ছেলে ও এক মেয়ে)। সম্পর্কে আমি তাদের খালামণি হলেও এই দুই সন্তানই আমার জীবনের লাইফলাইন।
উল্লেখ্য, ২০১২ সালে প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করেন বিদ্যা বালান। বিয়ের পর প্রায় ১১ বছর কেটে গেছে। তিনি নিঃসন্তান বলেই সবাই জানতেন।
একটা সময় নিজেরে বিয়ে থেকে সন্তান ব্যক্তিগত বিষয়গুলো গোপনে রাখতেন বলি তারকারা। ওই সময় ধারণা ছিল, ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনলে হয়তো জনপ্রিয়তা কমে যেতে পারে তাদের। কিন্তু পরে অবশ্য সেই ধারণা ভেঙেছেন শাহরুখ খান, কারিনা কাপুরের মতো তারকারা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 8
Users Last 7 days : 116
Users Last 30 days : 590
Users This Month : 590
Users This Year : 590প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
