সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:29 PM, October 12, 2023
বিনোদন ডেস্ক:
১৩ অক্টোবর ভারতজুড়ে ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে ‘মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’। ওই দিন মাত্র ৯৯ টাকায় মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার সুযোগ পাবে সিনেমাপ্রেমীরা! সেই উপলক্ষেই ‘জওয়ান’ দেখা যাবে মাত্র ৯৯ রুপিতে। এই খবর শাহরুখ নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে।
৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’। বিশ্বজুড়ে ছবিটি আয় করেছে ১১১৭ কোটি রুপি। ৯৯ রুপিতে সিনেমা দেখার সুযোগ হাতছাড়া করবেন না দর্শকরা। তাই ধারণা করা হচ্ছে মুক্তির এতদিন পরেও হাউজফুল থাকবে প্রতিটি শো।
সামাজিক মাধ্যম ফেসবুকে শাহরুখ লিখেছেন, ‘সিনেমার জন্য ভালোবাসার খাতিরে আপনাদের সবার জন্য একটি বিশেষ উপহার। এই ১৩ অক্টোবর, জওয়ান দেখে আসুন মাত্র ৯৯ রুপিতে।’
অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, দীপিকা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 6
Users Yesterday : 8
Users Last 7 days : 118
Users Last 30 days : 585
Users This Month : 585
Users This Year : 585প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
