সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:19 PM, October 13, 2023
বিনোদন ডেস্ক:
বলিউডের শক্তিশালী অভিনেতাদের মধ্যে অন্যতম জয়দীপ আহলাওয়াত। এ দিকে তাকেই নাকি ফোনে ব্লক করে দেয়ার হুমকি দিয়েছিলেন আলিয়া ভাট! সম্প্রতি অভিনেতা নিজেই আলিয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই সত্য ফাঁস করেছেন।
নিজের ছবি খুব একটা দেখতে পছন্দ করেন না জয়দীপ। এ কথা আগেও একাধিকবার জানিয়েছেন তিনি। কারণ পর্দায় নিজের অভিনয় দেখে অনেক সময়েই নাকি জয়দীপ তার নিজের অভিনয়ে সন্তুষ্ট হতে পারেন না। অনেক সময় নানা খুঁতও চোখে পড়ে। কিন্তু ব্যতিক্রম ছিল জয়দীপের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাললোক’ এবং মেঘনা গুলজার পরিচালিত সিনেমা ‘রাজি’।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি একটি সাক্ষাৎকারে জয়দীপ জানিয়েছেন যে ‘পাতাললোক’ মুক্তির দু’মাস পরে তিনি সিরিজটি দেখেছিলেন। আর তার ‘রাজি’ দেখার পিছনে অন্যতম কারণ ছিলেন আলিয়া এবং পরিচালক।
জয়দীপ জানিয়েছেন যে এখন পর্যন্ত তার অভিনীত প্রায় আশি শতাংশ কাজই তিনি মুক্তির পর দেখেননি। কিন্তু ‘রাজি’ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘ছবিটা দেখেছিলাম কারণ, আলিয়া এবং মেঘনা অন্যথায় আমার মোবাইল নম্বর ব্লক করে দেয়ার হুমকি দিয়েছিলেন। তার পর আমি চতুর্থ প্রদর্শনে ছবিটা দেখি।’
সম্প্রতি মুক্তি পেয়েছে জয়দীপ অভিনীত ‘জানে জান’। এতে কারিনা কাপুরের বিপরীতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। সামনেও অভিনেতার বেশ কিছু নতুন কাজ মুক্তির অপেক্ষায়। শোনা যাচ্ছে, আমির খানের ছেলে জুনেদ খানের প্রথম সিনেমা ‘মহারাজ’-এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জয়দীপ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 8
Users Last 7 days : 115
Users Last 30 days : 582
Users This Month : 582
Users This Year : 582প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
