সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:52 PM, October 13, 2023
বিনোদন ডেস্ক:
শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘ডানকি’ পিছিয়ে যাচ্ছে বলে গুঞ্জন ওঠে। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল থেকেই খবরটি জায়গা করে নেয় ভারতীয় সংবাদমাধ্যমে।
‘পাঠান’, ‘জাওয়ানে’র সাফল্যের পর কিং খানের অনুরাগীরা যখন ‘ডানকি’ ঝড়ের অপেক্ষায় তখন এ রকম খবর যেন দমিয়ে দিয়েছিল তাদের। তবে বলিউড সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ জানালেন, পিছিয়ে যাচ্ছে না ‘ডানকি’।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডানকি’ সম্পর্কিত তথ্যটি দিয়েছেন তরণ। নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে লেখা, ব্রেকিং নিউজ। ক্যাপশনে এই সিনে বিশ্লেষক লিখেছেন, ‘ডানকি’ স্থগিত হয়নি। ২০২৩ -এর বড়দিনেই মুক্তি পাচ্ছে। শিগগিরই আসবে টিজার।
এ খবর পেয়ে যেন স্বস্তি পেয়েছেন শাহরুখ ভক্তরা। তরণ আদর্শের পোস্টের মন্তব্যের ঘরে তেমনটাই প্রকাশ পেয়েছে তাদের কথাবার্তায়। কেউ কেউ জানিয়েছেন, এটি ভালো সিদ্ধান্ত। অনেকেই জানিয়েছেন, সিনেমাটির জন্য অপেক্ষায় আছেন তারা।
এর আগে গুঞ্জন উঠেছিল দক্ষিণী সুপারস্টার প্রভাসের সিনেমা ‘সালারে’র কারণে ‘ডানকি’র মুক্তি পিছিয়ে দিচ্ছেন শাহরুখ। প্রভাসের সঙ্গে যুদ্ধে যেতে চাচ্ছেন না তিনি। সে কারণেই পিছিয়ে দিয়েছেন নিজের ছবির মুক্তি।
পরে শোনা যায়, ‘সালারে’র সঙ্গে বক্স অফিস যুদ্ধ এড়াতে নয়, ‘ডানকি’র পোস্ট প্রোডাকশনের কাজ বাকি। সে কারণেই মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন রাজকুমার হিরানি ও শাহরুখ। বিষয়টি নিয়ে যে গুজব ছিল তা, তরণ আদর্শের দেওয়া তথ্যের মাধ্যমে পরিষ্কার হলো।
প্রসঙ্গত, ‘ডানকি’র পরিচালক রাজকুমার হিরানী চলচ্চিত্র। এতে শাহরুখের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তাপসী পান্নু। আরও অভিনয় করেছেন বোমান ইরানি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 8
Users Last 7 days : 115
Users Last 30 days : 582
Users This Month : 582
Users This Year : 582প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
