সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:14 PM, October 13, 2023
বিনোদন ডেস্ক:
ক্যানসারে ভুগে না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ভৈরবী বৈদ্য। গত ৮ অক্টোবর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে খ্যাতনাম এ অভিনেত্রীর বয়স হয়েছিল ৬৭ বছর।
বর্ষীয়ান এ অভিনেত্রী গত ৬ মাস ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। এদিকে তার মৃত্যুতে সহকর্মী ও অভিনেতা বাবুল ভাস্বর জানিয়েছেন, ওর সঙ্গে বহু বছর আগে একটি নাটকে কাজ করেছিলাম আমি। একজন ভালো মনের মানুষ ছিল। পর্দায় ভালো, শান্ত চরিত্রে দেখা যেত। ও যদি কখনো কাউকে বকা দিতো বা ঝগড়া করতো, তাহলেও মনে হতো যে মিষ্টি করে কিছু বলছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ভৈরবী বৈদ্য একাধিক হিন্দি ধারাবাহিক এবং নাটকে অভিনয় করেছেন। এছাড়া হিন্দি সিনেমা ও গুজরাটি ধারাবাহিকেও অভিনয় করেছেন। তাকে সবশেষ দেখা গিয়েছিল ‘নিমা ডেঞ্জংপা’ নামক একটি ধারাবাহিকে। তবে মৃত্যুর পর এর সব কলাকুশলীরা শোকপ্রকাশ করেছেন।
এছাড়াও বর্ষীয়ান এ অভিনেত্রীকে ‘হাসরাতে’ ও ‘মহিসাগর’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে। যেখানে অনবদ্য চরিত্রের মাধ্যমে দর্শকের নজর কেড়েছিলেন ভৈরবী।
ছোটপর্দার বাইরে বড়পর্দায়ও কাজ করেছেন তিনি। ‘তাল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছিল তার। এই সিনেমা জানকী নামক একটি চরিত্রে অভিনয় করেছিলেন। আবার বলিউড ভাইজান সালমান খান অভিনীত ‘চোরি চোরি চুপকে চুপকে’ সিনেমায়ও দেখা গিয়েছে তাকে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 4
Users Yesterday : 8
Users Last 7 days : 116
Users Last 30 days : 583
Users This Month : 583
Users This Year : 583প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
