সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:59 PM, October 16, 2023
বিনোদন ডেস্ক:
প্রকাশ পেয়েছে ‘টাইগার থ্রি’-এর বহু প্রতীক্ষিত ট্রেলার। জমজমাট অ্যাকশনে ভরপুর ট্রেলারটি সিনেমা নিয়ে দর্শকের কৌতূহল বাড়িয়ে দিয়েছে বহুগুণে।
‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির ঘোষণা হওয়ার পর থেকেই ভক্তদের মনে উত্তেজনা। মণীশ শর্মা পরিচালিত এই ছবিতে আবারও একসঙ্গে অভিনয় করেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। আগে দেয়া ঘোষণা অনুযায়ী আজ ১৬ অক্টোবর, ভারতের স্থানীয় সময় দুপুর ১২টায় মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার।
মাত্র ২ মিনিট ৫১ সেকেন্ডের ট্রেলারে সালমান খান বুঝিয়ে দিয়েছেন পর্দায় ঝড় তুলতে আসছেন তিনি। ধুন্ধুমার অ্যাকশন, রোমান্স ও উত্তেজনায় ভরপুর এই ট্রেলার এখন সামাজিক মাধ্যমে চর্চায়।
ট্রেলারে দেখা যায় টাইগারকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে। ট্রেলারটির শেষ পর্যায়ে ইমরান হাশমিকেও দেখা যায়। তাকে ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে। দেশ কিংবা পরিবার, যে কোনো একটিকে বাঁচাতে পারবেন, এমন কঠিন পরিস্থিতিতেও পড়তে দেখা গেছে টাইগারকে।
‘টাইগার থ্রি’-তে শাহরুখের ‘পাঠান’ চরিত্রটিও থাকবে বলে শোনা গেছে। তবে ট্রেলারে শাহরুখকে দেখা যায়নি। তাই এই বিষয়ে রহস্য রয়েই গেল।
১২ নভেম্বর মুক্তি পাবে ‘টাইগার থ্রি’।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 8
Users Last 7 days : 112
Users Last 30 days : 579
Users This Month : 579
Users This Year : 579প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
