সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:50 PM, October 16, 2023
অনলাইন নিউজ ডেস্ক:
আজ ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অন্য সব অঞ্চলেই আবহাওয়া থাকবে শুষ্ক। দিন ও রাতে এই আবহাওয়া পরিবর্তনেরও কোনো সম্ভাবনা নেই।
রোববার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ প্রধানত আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এদিকে ঢাকাসহ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ডিমলায় ৪ মিলিমিটার। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফরিদপুর, খুলনা, মোংলা ও যশোরে ৩৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 32
Users Yesterday : 0
Users Last 7 days : 32
Users Last 30 days : 32
Users This Month : 32
Users This Year : 32প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
