স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ শুরু হয়েছে ১৭ দিন চলছে। ইতোমধ্যে ৪৮টি ম্যাচের ২০টি অনুষ্ঠিত হয়েছে। এই ২০টি ম্যাচে দুটি দল অঘটনের শিকার হয়েছে। হয়েছে অসংখ্য রেকর্ড। যার মধ্যে বিশ্বআসরে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে পাকিস্তান। বিশ্বআসরে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক শচীনকে টপকে গেছেন রোহিত। এমন ঘটনা বহুল বিশ্বকাপের আজ ২১তম ম্যাচ। যেখানে স্বাগতিক ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত দুটি দল। যাদের একটি দলকে আজ হারের স্বাদ পেতেই হচ্ছে।
স্বাগতিক দেশ হওয়ায় ম্যাচটি নিয়ে ভারতের সমর্থকদের তুমুল আগ্রহ রয়েছে। সেই সঙ্গে আজ রোববার সেখানে সাপ্তাহিক ছুটির দিন। বাংলাদেশেও বিশ্বকাপের ম্যাচটি দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। বাইরের দেশে রোববার অফিস ছুটির দিন হলেও বাংলাদেশে আজ সপ্তাহের প্রথমদিন। তবে ব্যস্ততার কারণে হয়তো অনেকেই টিভি সেটের সামনে বসে খেলাটি উপভোগ করতে পারছেন না। তাদের জন্য ম্যাচটি মোবাইলের মাধ্যমে উপভোগ করার সুযোগ থাকছে।
এবারের বিশ্বকাপের সবগুলো ম্যাচই অনলাইনে দেখার সুযোগ রয়েছে। যদিও তার জন্য খরচ করতে হবে অর্থ। বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোল বিডি। নগদ পেমেন্টে মাত্র ৬০ টাকা খরচে বিশ্বকাপের ম্যাচগুলো দেখার সুযোগ রয়েছে র্যাবিটহোলে। মোবাইল কিংবা পিসি, যে কোনো ডিভাইস থেকেই উপভোগ করা যাবে বিশ্বকাপের সবগুলো ম্যাচ। এছাড়া বিকাশ পেমেন্টের মাধ্যমেও একই প্ল্যাটফর্মে খেলা দেখার সুযোগ রয়েছে।
এছাড়া সাবস্ক্রিপশনের ভিত্তিতে ভারতের ডিজনি+ হটস্টারে দেখতে পাবেন খেলাগুলো। পাশাপাশি এখানে ও এখানে ক্লিক করে বিনামূল্যে ম্যাচের লাইভ স্কোর, কমেন্ট্রি ও ছবিসহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
এ দিকে বাংলাদেশে এবারের বিশ্বকাপ সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে দুইটি প্রতিষ্ঠান। বেসরকারি চ্যানেল গাজী টিভি এবং টি-স্পোর্টসের পর্দায় দেখা যাবে বিশ্বকাপের লড়াই। এছাড়া ভারতের স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডির পর্দায়ও দেখা যাচ্ছে প্রতিটি ম্যাচ।
R/N