দেশে ‘জওয়ান’ সিনেমার শো সাময়িক বন্ধ

প্রকাশিত: 11:07 AM, October 23, 2023

দেশে ‘জওয়ান’ সিনেমার শো সাময়িক বন্ধ

বিনোদন ডেস্ক:
বলিউড কিং শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমাটি আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে বাংলাদেশের হলগুলোতে সাময়িকভাবে বন্ধ থাকবে।
আমদানির ভিত্তিতে সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছিল তথ্য মন্ত্রণালয়। সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।

 

প্রায় দুইমাস সফলভাবে চলার পর আগামী মঙ্গলবার থেকে সাময়িকভাবে দেশের হলগুলোতে সিনেমাটি বন্ধ থাকবে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান ও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। জানান, সিনেমা আমদানি নীতি অনুযায়ী যেকোনো উৎসবে হিন্দি সিনেমা প্রদর্শন বন্ধ রাখতে হবে। পূজার কারণে ‘জওয়ান’ সিনেমার শো বন্ধ থাকবে।

চলতি বছরের ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী একযোগে মুক্তি পায় ‘জওয়ান’। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নয়নতারা। এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সঞ্জিতা, লেহের খান, সঞ্জয় দত্ত, সুনীল গ্রোভার প্রমুখ।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares