সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:29 PM, October 23, 2023
বিনোদন ডেস্ক:
৪৬ বছর বয়সেও নিজের আবেদনময়ী লুক ধরে রেখেছেন সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তিনি বলিউডের নায়িকা হলেও বাঙালি হিসেবে খ্যাতি রয়েছে তার। সম্প্রতি মুম্বাইয়ের প্যান্ডেলে পূজা দেখতে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে কোমরে শাড়ি বেঁধে ধুনুচি নাচে যোগ দেন। সেই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটমাধ্যমে পেয়েছেন ভক্তদের ভালোবাসা।
বাবা-মা, দুই মেয়েকে নিয়ে মুম্বাইয়ের নতুনপল্লি সর্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলে গিয়েছিলেন সুস্মিতা। পরনে ছিল গোলাপি রঙের প্রিন্টেড শাড়ি। প্রথমে মণ্ডপের ভেতরে গিয়ে মাতৃপ্রতিমা দর্শন করেন অভিনেত্রী। সেখানে বসে কিছুক্ষণ পূজা দেখেন। তারপরই অভিনেত্রীকে ধুনুচি হাতে নাচতে দেখা যায়।
চিরকাল নিজের শর্তে জীবন কাটাতে ভালোবাসেন। তার ছকভাঙা জীবনযাপন বিটাউনে একসময়ে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। জীবনে একাধিক পুরুষের সমাগম হলেও বিয়ে করেননি সুস্মিতা সেন। ২৫ বছর বয়সে এক কন্যাশিশুকে দত্তক নিয়ে ‘সিঙ্গেল মাদার’ হন তিনি। মেয়ের নাম রাখেন রেনে। তার কয়েক বছর পর দত্তক নেন ছোটমেয়ে আলিশাকে।
প্রসঙ্গত, কিছুদিন আগে ‘তালি’ সিরিজে মুম্বাইয়ের ট্রান্সজেন্ডার কর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন সুস্মিতা। এবার তার ‘আরিয়া ৩’ মুক্তির অপেক্ষায়। নভেম্বর মাসের ৩ নভেম্বর থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে সিরিজটি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 26
Users Last 7 days : 128
Users Last 30 days : 571
Users This Month : 571
Users This Year : 571প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
