ফের আলোচনায় রাজ রিপা

প্রকাশিত: 7:03 PM, October 23, 2023

ফের আলোচনায় রাজ রিপা

বিনোদন ডেস্ক:
ঢাকাই সিনেমার নবাগত নায়িকা রাজ রিপা। অভিনয়ে নাম লেখানোর আগে জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) সদস্য ছিলেন তিনি। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি। কিন্তু ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার লড়াই করছেন।

২০২০ সালে ‘দহন’ সিনেমায় একটি ছোট চরিত্রে প্রথম অভিনয় করেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দুটি সিনেমা ‘মুক্তি’ ও ‘ময়না’।

চলচ্চিত্রের পাশাপাশি সমান তালে কাজ করছেন বিজ্ঞাপনেও। তার বিজ্ঞাপনগুলোতে বরাবরই দেখা গিয়েছে বিভিন্ন চ্যালেঞ্জিং চরিত্রে, কিন্তু এবার রাজ রিপা গ্ল্যামার লুকে হাজির হয়েছে নতুন একটি বিজ্ঞাপনে। এই প্রথমবার তিনি গ্ল্যামার নিয়ে পর্দায় হাজির হন। যা রীতিমতো সবার নজর কেড়েছেন।

নতুন বিজ্ঞাপনটি নিয়ে রাজ রিপা বলেন, নতুন এই বিজ্ঞাপনটিও আমার জন্য বেশ চ্যালেঞ্জিং কাজ ছিল। কারণ, এর আগে গ্রামীণ চ্যালেঞ্জিং মেয়ে হিসাবে দেখা গেছে। যেখানে কোনো গ্ল্যামার ছিল না। তাই গ্ল্যামার হিসাবে এটাতেই প্রেজেন্ট হতে হবে। তাই নিজের সেরাটাই দিয়ে কাজ করেছি। এই ফেসপাউডারের বিজ্ঞাপন দেখে এই কোম্পানির সবাই ও ডিরেক্টর প্রশংসা করেছেন। এটা দেখেই আমি খুশি। মনে হচ্ছে যে নাহ আমি পেরেছি। আর তাই সামনে গ্ল্যামারের কাজগুলো করব।

প্রসঙ্গত, আর আগে দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের জুটি বেঁধে কাজ করেছেন রাজ রিপা। এক টেলিকম ও মোবাইল ফোনের বিজ্ঞাপনে নারী ক্রিকেটার ও স্ট্যান্ডম্যান হিসেবে তাকে দেখা গিয়ে ছিল। এ ছাড়া আরও বেশ কয়েকটি দামি পণ্যের মডেল হয়েও কাজ করেছেন তিনি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares