সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:18 PM, October 23, 2023
বিনোদন ডেস্ক:
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মুক্তি পেয়েছে জয়া অভিনীত নতুন সিনেমা ‘দশম অবতার’। এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। আর এই সিনেমায় রহস্যময় এক লুকে হাজির হয়েছেন তিনি।
এদিকে মুক্তির পর থেকে রোববার (২২ অক্টোবর) সামাজিক ইনস্টাগ্রাম স্টোরিতে টালিউডের বাংলা বক্স অফিস জানিয়েছে, ৩ দিনে এ সিনেমা আয় করেছে ২ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার বেশি।
তারা আরও জানায়, অষ্টমীর দিনে ‘দশম অবতার’ সিনেমার টিকিট বিক্রি হয়েছে ১৫ হাজারের বেশি।
প্রসঙ্গত, জয়া আহসান ছাড়া সিনেমায় প্রসেনজিৎ, অনির্বাণ ভট্টাচার্য যীশু সেনগুপ্তও রয়েছেন। পাশাপাশি সিনেমার সংগীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 26
Users Last 7 days : 128
Users Last 30 days : 571
Users This Month : 571
Users This Year : 571প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
