ভারতের সবচেয়ে জনপ্রিয় নায়ক কে?

প্রকাশিত: 10:34 AM, October 24, 2023

ভারতের সবচেয়ে জনপ্রিয় নায়ক কে?

বিনোদন ডেস্ক:
জনপ্রিয়তায় সালমান খান, প্রভাস, অক্ষয়কে ছাড়িয়ে গেলেন শাহরুখ খান। ২০২৩ সালের শীর্ষ দশ জনপ্রিয় বলিউড অভিনেতার তালিকায় তার নাম এল এক নম্বরে। মিডিয়া ইনসাইট ফার্ম ওরম্যাক্স তাদের এই জরিপের ফলাফল প্রকাশ করেছে। জরিপটি করা হয়েছে কনজিউমার রিসার্চ ও ডেটা অ্যানালিসিসের মাধ্যমে।

শাহরুখের পরেই দ্বিতীয় স্থানে আছেন বিজয়। তারপরে আছেন প্রভাস ও অক্ষয়। সালমান আছেন পঞ্চম স্থানে। এরপরে আছেন অজিত কুমার, জুনিয়র এনটিআর, আল্লু অর্জুন, সুরিয়া, ও মহেশ বাবু।

নায়িকাদের তালিকার প্রথমে আছেন আলিয়া। এরপরে আছেন সামান্থা রুথ প্রভু। দীপিকার অবস্থান তৃতীয় স্থানে। তারপরে আছেন নয়নতারা, কিয়ারা, ক্যাটরিনা, কাজল আগারওয়াল, তৃষা, তামান্না ভাটিয়া ও কৃতি শ্যানন।

পর পর দুটি ১০০০ কোটির সিনেমা উপহার দেয়ার পরে শাহরুখকে এরপরে দেখা যাবে রাজকুমার হিরানির ‘ডাংকি’-তে। আলিয়ার পরবর্তী ছবি ‘জিগরা।’

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares