সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:00 PM, October 27, 2023
জাতীয় ডেস্ক:
বিএনপি এবং আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে ‘জরুরি অবস্থা’ বা ‘সম্ভাব্য বিপজ্জনক’ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি হবে কিনা এমন প্রশ্নের জবাব দিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খঃ মহিদ উদ্দিন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১৪৪ ধারা ডিএমপির অর্ডিনেন্স আছে। এ অর্ডিনেন্সের পঞ্চম অধ্যায়ের ২৫ থেকে ৩৫ ধারায় পুলিশকে যথেষ্ঠ ক্ষমতা দেয়া হয়েছে। তাই ঢাকা শহরে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য এসবই যথেষ্ট। কাউকে কোনো বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। বিশৃঙ্খলা এড়াতে যেকোনো পদক্ষেপ নিবে পুলিশ।
জামায়তে ইসলামীকে অনুমতি না দিলেও তারা শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে, আপনারা বিষটি কিভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে ড. খঃ মহিদ উদ্দিন বলেন, যে কোনো রাজনৈতিক দল তাদের জায়গা থেকে ঘোষণা দিতেই পারে। তবে, আমাদেরও আইন প্রয়োগের প্রক্রিয়া আছে।
সমাবেশকে ঘিরে কোনো ধরণের ঝুঁকি আছে কি-না প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঝুঁকির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ঝুঁকি হঠাৎ করেও হতে পারে। তবে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ঝুঁকির তথ্য নেই। জনসমাগম ঘিরে পুলিশ সতর্ক রয়েছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 24
Users Yesterday : 14
Users Last 7 days : 155
Users Last 30 days : 569
Users This Month : 569
Users This Year : 569প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
