গান ডেস্ক:
যাইগী যাইগী করো কেনে
যাইগী যাইগী করো কেনে কান্দাত যদি বয়ছো
তুমি আমার মায়ার মানুষ বোদিন বাদে আয়ছো(২বার)
**নিলাদরিতে বাড়ি আমার তোমার বাড়ি সিরিফুর
তোমার লাগি বুকোর মাজে ভালোবাসা বোর ফুর(২বার)
রোফর জলক দিয়া মরে এ……
রোফর জলক দিয়া মরে পাগল করি লাইছো
যাইগী যাইগী করো কেনে কান্দাত যদি বয়ছো
**তোমার ভাবোনায় খাটিছে খতনা দিন রজনি
সাক্কি রইছে চান তেরা আর জাদু খাটা ফানি (২বার)
হৃদয় গাংগ তুমি সোদা আ…….
হৃদয় গাংগ তুমি সোদা ফিরিতোর নাও বায়ছো
যাইগী যাইগী করো কেনে কান্দাত যদি বয়ছো
**তুমি ভালা না বাসিলে খেমনে বাছমু আমি
টাংগুয়ার ফারো তাকিয়াও মনটা মোরুভুমি (২বার)
খেনেতে অচিনপুরি ই…….
খেনেতে অচিনপুরি পিরিতোর গান হোনাইছো
যাইগী যাইগী করো কেনে কান্দাত যদি বয়ছো
তুমি আমার মায়ার মানুষ বোউদিন বাদে আইছো (২বার)
কন্ঠ.কথা ও সুর
ডা. জহির অচিনপুরী