সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:33 PM, October 30, 2023
বিনোদন ডেস্ক:
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টন ও আশপাশের এলাকায় বেশ কিছু যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এর মধ্যে হামলার শিকার একটি বাসের চালক জানান, ভেস্ট পরা এক যুবক তার বাসে আগুন দিয়েছে। কিন্তু কে সেই যুবক, ঘটনার পর থেকে তার পরিচয় জানা না গেলেও এবার মিলেছে পরিচয়।
রোববার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানালেন, ভেস্ট পরা ওই যুবকের পরিচয়। নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাঠিসোঁটা হাতে কয়েকজনের ছবি প্রকাশ করে তিনি ক্যাপশনে লেখেন, ডিবির ড্রেস পরে বাসে আগুন দেওয়া ওই যুবক হলেন রবিউল ইসলাম নয়ন। তিনি যুবদল ঢাকা দক্ষিণের সদস্য সচিব।
মাহির দাবি, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন-ই বাসে আগুন দিয়েছেন। কীভাবে নিশ্চিত হলেন তিনি, এ বিষয়ে একাধিকবার মাহির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে সূত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে শনিবার (২৮ অক্টোবর) বিকেলে মালিবাগ ফ্লাইওভারের ওপর বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ওই বাসে আগুনের ঘটনাটি ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন একটি বুলেট প্রুফ জ্যাকেট পরা অবস্থায় বাসটির পাশে ঘুরছেন। বুলেট প্রুফ জ্যাকেটে ‘প্রেস’ লেখা রয়েছে। তার হাতে একটি লাঠি। সঙ্গে বেশ কয়েকজন যুবক।
পুলিশ কর্মকর্তাদের দাবি, রবিউল ইসলাম নয়ন ও তার সহযোগীরা মোটরসাইকেলে করে ‘প্রেস’ লেখা জ্যাকেট পরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাসে আগুন দিয়েছেন।
প্রসঙ্গত, মিডিয়ায় অভিনয় করতে করতে এ জগতের কারও কারও বাস্তবিক জীবনের স্তরগুলো যেন নাটকীয়তায় রূপ নেয়। তারা প্রকৃত ঘটনা আড়ালে রাখতে চাইলেও তাদের আচরণ বা চালচলনই বাস্তবিকতার ইঙ্গিত দেয়। সেই তাদেরই একজন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
ঢাকাই সিনেমার এক সময়কার সফল এই নায়িকা বর্তমানে ব্যস্ত স্বামী, সংসার ও সন্তান নিয়ে। যদিও মাঝে মাঝে তাকে নানান ইস্যুতেই সামনে আসতে দেখা যায়। এরমধ্যে প্রধান হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ডে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 14
Users Last 7 days : 131
Users Last 30 days : 545
Users This Month : 545
Users This Year : 545প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
