সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:53 PM, November 1, 2023
জাতীয় ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।বুধবার (১ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনার তার খাস কামড়ায় বৈঠকে এ সহযোগিতা চান।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সংসদ নির্বাচনের পূর্বে ও পরে অধস্তন আদালতের বিচারকদের ইলেক্ট্ররাল ইনকোয়ারি কমিটি ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালনের জন্য ৩০০ বিচারক চান। এসময় প্রধান বিচারপতি এ বিচারক চাওয়ার এ আবেদন আইনমন্ত্রণালয়ে পাঠানোর কথা বলেন। পরবর্তীতে আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টে পাঠালে এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে আইনমন্ত্রণালয়ে ফেরত পাঠাবে।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি নির্বাচনকালীন সময়ে তিনদিন দায়িত্ব পালন করে, ইলেক্ট্ররাল ইনকোয়ারি কমিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীদের আচরণবিধি লংঘনের সুরাহা করে থাকেন। একজন যুগ্ম জেলা জজ এ ইনকোয়ারি কমিটির নেতৃত্ব দিয়ে থাকেন। সে বিষয়েও সহযোগিতা চেয়েছেন সিইসি।
সবশুনে প্রধান বিচারপতি তাদেরকে আইনমন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দেয়ার পরামর্শ দেন। তিনি বলেন, আইনমন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব আসলে সুপ্রিমকোর্ট সে প্রস্তাবের ওপর মতামত প্রদান করবেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 13
Users Yesterday : 19
Users Last 7 days : 130
Users Last 30 days : 544
Users This Month : 544
Users This Year : 544প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
