সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:37 PM, November 2, 2023
বিনোদন ডেস্ক:
মিডিয়ায় অভিনয় করতে করতে এ জগতের কারও কারও বাস্তবিক জীবনের স্তরগুলো যেন নাটকীয়তায় রূপ নেয়। তারা প্রকৃত ঘটনা আড়ালে রাখতে চাইলেও তাদের আচরণ বা চালচলনই বাস্তবিকতার ইঙ্গিত দেয়। সেই তাদেরই একজন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
ঢাকাই সিনেমার সফল এই নায়িকা বর্তমানে ব্যস্ত স্বামী, সংসার ও সন্তান নিয়ে। যদিও মাঝে মাঝে তাকে নানান ইস্যুতেই সামনে আসতে দেখা যায়। এর মধ্যে প্রধান হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি।
এদিকে চলচ্চিত্রে অনেকদিন ধরেই অনিয়মিত ছিলেন মাহি। তবে দীর্ঘদিনের বিরতি কাটিয়ে সম্প্রতি ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামের একটি সিনেমার শুটিংয়ে ফিরেছিলেন এই চিত্রনায়িকা।
কিন্তু প্রথম দিনের শুটিংয়ের পরেই সিনেমাটি থেকে সরে দাঁড়ান মাহি। এমনকি এই সিনেমার জন্য নেওয়া পারিশ্রমিকের ৯ লাখ টাকাও ফিরিয়ে দিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ কেন এমনটা করলেন মাহি?
জানা গেছে, মোস্তাফিজুর রহমান মানিক নির্মিতব্য প্রথম দিন একটি দৃশ্য করার পর মাহির কাজ প্যাকআপ হয়। মাঝে এক দিন বিরতি দিয়ে কাজে যোগদানের কথা ছিল। এর মধ্যে প্রযোজকের একটি ভিডিও নজরে আসে অভিনেত্রীর। যা দেখে খুব বিরক্ত হন মাহি। সিনেমাতে কাজ করবেন না বলে পরিচালককে জানিয়ে দেন তিনি।
এ বিষয়ে মাহি বলেন, আমি তো জানি না যে আরেকজন নায়িকা না পেয়ে আমাকে নিয়েছেন। এটি হতেই পারে। দোষের কিছু নয়। কিন্তু প্রযোজক যে ভঙ্গিতে, যে ভাষায় কথাটি গণমাধ্যমে বলেছেন, এটি আমার ভালো লাগেনি। তিনি আমাকে একজন ছোটখাটো নায়িকা হিসেবে বিবেচনা করেছেন। এতে আমি খুবই বিরক্ত বোধ করেছি। আমার কাছে এটি অপমানজনক মনে হয়েছে। তাই পরদিনই সিনেমাটি করব না বলে জানিয়ে দিয়েছি। এরপর পরিচালক থেকে বারবার যোগাযোগ করা হয়েছিল কিন্তু আমার সিদ্ধান্তে আমি অটল, আর করছি না সিনেমাটি।
প্রযোজক আপনাকে নিয়ে কী কথা বলেছেন গণমাধ্যমের কাছে, জানতে চাইলে মাহি বলেন, গণমাধ্যমকর্মীর এক প্রশ্নের উত্তরে প্রযোজকের ভাষা ছিল এমন, মানুষের স্বপ্ন তো অনেক বড় হয়। সবসময় তো সেই স্বপ্ন পূরণ হয় না। পরীমণিকে নিয়ে সিনেমাটি করার স্বপ্ন ছিল। তাকে নিয়েই এই সিনেমা করতে চেয়েছিলাম। তিনি করতে রাজি হননি। পরে মাহি রাজি হলে তাকে নিয়েছি। কিছু করার ছিল না। গণমাধ্যমের কাছে এটি বলাটা আমার কাছে যথোপযুক্ত মনে হয়নি। আমাকে ছোট করা হয়েছে। মনে হয়েছে, অন্যের ছেড়ে দেওয়া সিনেমা আমি করি। তাই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছি।
জানা গেছে, নায়িকা ছাড়াই ৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমার প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। এখন মাহির চরিত্রের অংশের কাজ বাকি। শিগগিরই নতুন নায়িকা নিয়ে কাজটি শেষ করা হবে। এ সিনেমার প্রযোজক-নায়ক মুন্না নামের এক প্রবাসী।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 13
Users Yesterday : 19
Users Last 7 days : 158
Users Last 30 days : 544
Users This Month : 544
Users This Year : 544প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
