সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:40 AM, November 5, 2023
বিনোদন ডেস্ক:
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। চলতি বছর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে গুজন উঠেছে। তবে ডিপজল বলছেন ভিন্ন কথা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রসঙ্গে অভিনেতা বলেন, এ মুহূর্তে নির্বাচন নিয়ে ভাবছি না। কারণ, আমার শারীরিক অসুস্থতা। আমি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নই। গণমাধ্যমে কথা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনের কথা বলেছিলাম। কিন্তু নির্বাচন করব, এমন কথা জোর দিয়ে বলিনি।
ডিপজল আরও বলেন, এ মুহূর্তে আমার সুস্থতাই হচ্ছে মূল বিষয়। বর্তমানে আমি চিকিৎসকের পরামর্শে চলছি। বাম চোখে অপারেশন করেও পুরোপুরি সমস্যার সমাধান হয়নি। তাছাড়া শারীরিক অন্যান্য কিছু সমস্যা আছে। শারীরিক সুস্থতার চেয়ে বড় কিছু নেই। আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত সুস্থতা।
যে অসুস্থ হয়নি, সে ছাড়া সুস্থতার নেয়ামত কেউ বুঝতে পারবে না। আমি আমার ভক্ত, দর্শক ও সবার কাছে দোয়া চাই, যাতে আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করে দেন। আমিও সবার জন্য দোয়া করি, যে যেখানে আছেন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।
চলচ্চিত্র নিয়ে অভিনেতা বলেন, আমি শিল্পী। এটাই আমার মূল কাজ। যতদিন বেঁচে আছি, ফিল্ম নিয়ে কাজ করে যেতে চাই। অসুস্থতার কারণে নতুন সিনেমার কাজ ও শুটিং শুরু করতে দেরি হচ্ছে। বেশ কয়েকটি সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে দিতে হয়েছে। সুস্থ হলে কাজ শুরু করব।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 19
Users Last 7 days : 156
Users Last 30 days : 542
Users This Month : 542
Users This Year : 542প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
