সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:24 AM, November 9, 2023
বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা রণবীর কাপুরের প্রথম অ্যাকশন ছবি ‘অ্যানিমাল’। আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। রোম্যান্টিক হিরোর খোলস ছেড়ে তিনি এখন অ্যাকশন হিরো হওয়ার পথে। আর প্রথমবারেই প্রতিদ্বন্দ্বী হিসেবে বেছে নিয়েছেন শাহরুখ খানকে! মুক্তির আগেই ‘জওয়ান’কে ছাপিয়ে গেল রণবীরের ‘অ্যানিমাল’।
এই প্রথমবার রাশমিকা মন্দনার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা। স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা রয়েছে এই নতুন জুটিকে বড় পর্দায় দেখার ব্যাপারে। ইতিমধ্যেই ছবির ‘হুয়া ম্যায়’ ও ‘সাতরাঙ্গা’ গান দু’টি ঘুরছে মুখে মুখে। এ ছাড়াও ‘কবীর সিংহ’ ছবির সাফল্য ও পাশপাশি ছবিটি নিয়ে তৈরি হওয়া বিতর্কের কারণে সন্দীপের পরবর্তী এই কাজের দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। ‘অ্যানিমাল’ প্রথম হিন্দি ছবি, যা আমেরিকার ৮৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর আগে ‘জওয়ান’ ও ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো ছবিগুলো সে দেশে মুক্তি পেয়েছে। যার মধ্যে ‘জওয়ান’ পেয়েছিল ৮৫০টি ও ‘ব্রহ্মাস্ত্র’ পেয়েছিল ৮১০টি প্রেক্ষাগৃহ। সে দিক থেকে দেখলে, এখানেই ‘জওয়ান’কে ছাপিয়ে গিয়েছে ‘অ্যানিমাল’।
রণবীর-রাশমিকা ছাড়াও এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি ডিমরির মতো তারকাদের। পহেলা ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। পাশাপাশি, ডিসেম্বরেই আসছে শাহরুখ খানের এই বছরের তিন নম্বর ছবি ‘ডাঙ্কি’ও। এবার দেখার, বক্স অফিসে ‘অ্যানিমাল’কে ‘ডাঙ্কি’ ছাপিয়ে যায় কি না!
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 19
Users Yesterday : 26
Users Last 7 days : 145
Users Last 30 days : 531
Users This Month : 531
Users This Year : 531প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
