সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:36 AM, November 11, 2023
বিনোদন ডেস্ক:
দক্ষিণী অভিনেত্রী আনসুয়া ভরদ্বাজ, ‘পুষ্পা’ সিনেমায় কাজ করে বেশ পরিচিত পান। সম্প্রতি সময়ে কিছু বিতর্কের কারণে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে তাকে ঘিরে।
দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সংলাপ নিয়ে প্রকাশ্যে খোঁচা দিয়েছেন অনসুয়া। আর তাই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে ছাড়েননি অভিনেতার ভক্তরা। অনেকে তাকে ‘আন্টি’ বলেও কটাক্ষ করেন। এমনকি ‘আন্টি’ শব্দটিকে রীতিমতো এক্স (টুইটার) ট্রেন্ডে পরিণত করেন তারা।
এবার ‘আন্টি’ বলাতে চটেছেন অভিনেত্রী আনসুয়া। তিনি জানিয়েছেন, এবার তাকে কেউ আন্টি বললে তাদের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা দায়ের করবেন।
আনসুয়া আরও জানিয়েছেন, শব্দটি ভুল নয়। বাচ্চারা বা ছোটরা তাকে আন্টি বললে অসুবিধা নেই। কিন্তু যারা একই বয়সী হয়েও এই শব্দের ব্যবহার করছেন, তারা এমনটা ইচ্ছাকৃতভাবেই করছেন। যা তার জন্য অসম্মানজনক।
অভিনেত্রীর কথায়, আমি জানি না যারা ট্রোল করছেন তারা কখনো মুখোমুখি হয়ে এমন মন্তব্য করার সাহস পাবে কি না। নারীদের প্রতি এভাবে ঘৃণা দেখানো অপরাধ। তাই তাদের বিরুদ্ধে প্রয়োজনে পুলিশি ব্যবস্থা নেব আমি।
আনসুয়া মনে করেন তাকে আক্রমণ করার জন্য বিজয় দেবেরাকোন্ডা ট্রোলারদের টাকা দেন। সেজন্যই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে এসব নোংরামো হয়।
প্রসঙ্গত, ‘পুষ্পা: দ্য রাইজ’, ‘পুষ্পা: দ্য রুল’ ছাড়াও খুশি, ‘ফ্ল্যাশব্য়াক’, ‘মাইকেল’, ‘খিলাড়ি’সহ দক্ষিণের একাধিক ছবিতে অভিনয় করেছেন আনসুয়া। কাজ করেছেন টেলিভিশন পর্দাতেও
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 17
Users Yesterday : 26
Users Last 7 days : 166
Users Last 30 days : 529
Users This Month : 529
Users This Year : 529প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
