সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:56 PM, November 11, 2023
বিনোদন ডেস্ক:
মার্ভেল ইউনিভার্সের সিনেমা ‘ক্যাপ্টেন মার্ভেল’। যা আজও দাগ কেটে আছে সিনেমাপ্রেমীদের মনে। স্যামুয়েল এল জ্যাকসন, বেন মেন্ডেলসন ও জ্যামা চ্যান অভিনীত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছিল ১ দশমিক ১৩ বিলিয়ন ডলার। সেই সাফল্যের পথ ধরেই নির্মিত হয়েছে এই ইউনিভার্সের নতুন সিনেমা ‘দ্য মার্ভেলস’।
১০ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে যাচ্ছে সিনেমাটি। পাশাপাশি একই দিনে মুক্তি পাবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা ও গণমাধ্যম মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ।
মার্ভেল সিরিজের প্রথম নারীকেন্দ্রিক সিনেমা ছিলো ‘ক্যাপ্টেন মার্ভেল’। যেখানে ব্রি লারসন ইউএস এয়ারফোর্সের পাইলট ক্যারল ডানভার্সের চরিত্রে অভিনয় রীতিমতো ঝড় তুলেছিলেন। বিশ্বের একটি শক্তিশালী চরিত্র হয়ে উঠেছিল এটি।
‘দ্য মার্ভেলস’ মূলত ক্যাপ্টেন মার্ভেলর দ্বিতীয় কিস্তি। তবে এখানে যুক্ত হয়েছে আরও দুটি সাবপ্লট ও নতুন চরিত্র। সিনেমার প্রধান হিসেবে রয়েছে মিস মার্ভেল চরিত্রটি। টেলিভিশন সিরিজের মাধ্যমে মিস মার্ভেলকে পরিচয় করানো হয়েছিল। প্রধান চরিত্রে ছিলেন ইমান ভেলানি। সেখানেই জানানো হয়েছিল কামালা খান ফিরবেন ‘দ্য মার্ভেলস’ সিনেমায়। যথারীতি ক্যাপ্টেন মার্ভেল চরিত্রে থাকছেন ব্রি লারসন। মূলত তাকে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমার গল্প।
অস্কারজয়ী ব্রি লারসন আবারও নতুন চমকে সুপারহিরো অবতারে হাজির হতে যাচ্ছেন এই সিনেমায়। পাশাপাশি তার সঙ্গে সিনেমাটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে যুক্ত হয়েছেন অভিনেত্রী ইমান ভেলানি ও তেয়োনাহ প্যারিস। এই তিন সুপারপাওয়ার ত্রয়ীকে দলবদ্ধ হয়ে বিশ্বকে বাঁচাতে দেখবেন দর্শকরা।
এক সাক্ষাৎকারে ব্রি লারসন বলেন, আমরা নিজের ক্ষমতা ধরে রাখা এবং অন্যের কাছে ক্ষমতা হস্তান্তরে সবসময়ই ভয়ে থাকি। যে কারণে সকল ভার বা ক্ষমতা নিজেরাই ধরে রাখতে চাই। তাই আমি মনে করি, সিনেমাটিতে তিন শক্তির মিশ্রণ থেকে শেখার অনেককিছু আছে। কেন নিজের ক্ষমতা একে অন্যের সঙ্গে শেয়ার করতে হবে তা সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন। অপ্রত্যাশিত একটি সিনেমা হতে যাচ্ছে ‘দ্য মার্ভেলস’। আমার বিশ্বাস, সারাবিশ্বের দর্শকরা মুখিয়েছে রয়েছেন সিনেমাটি দেখার জন্য।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 17
Users Yesterday : 26
Users Last 7 days : 166
Users Last 30 days : 529
Users This Month : 529
Users This Year : 529প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
