সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:20 PM, November 14, 2023
বিনোদন ডেস্ক:
বর্তমানে বাংলাদেশি চলচ্চিত্রের মন্দাভাব অনেকটাই কেটে গেছে। ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা দেখতে হলমুখী হচ্ছেন দর্শকরা। আর তারকারাও ভিন্নমাত্রার চরিত্রে নিজেদেরকে মেলে ধরেছেন পর্দায়। এবার নতুন একটি সিনেমায় দেখা যাবে অনন্ত জলিল, সিয়ামসহ ১০ নায়ককে।
সিনেমার নাম ‘অপারেশন জ্যাকপট’। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশনের নাম অপারেশন জ্যাকপট। গৌরবময় এই অপারেশন নিয়ে দীর্ঘদিন নাটকীয়তার পর অবশেষে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং। আর এটি নির্মাণ করবেন ভারতীয় পরিচালক রাজীব কুমার বিশ্বাস।
সোমবার (১৩ নভেম্বর) দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ‘পাগলু’ খ্যাত এই নির্মাতা। এরই মধ্যে সিনেমার চিত্রনাট্যসহ অভিনয়শিল্পীও নির্বাচন করেছেন তিনি।
‘অপারেশন জ্যাকপট’-এ প্রধান চরিত্রে অভিনয় করবেন অনন্ত জলিল। এ ছাড়া আরও রয়েছেন, রিয়াজ আহমেদ, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, নিরব হোসেন, মামনুন হাসান ইমন, আব্দুন নূর সজল, সিয়াম আহমেদ, জিয়াউল রোশান ও জয় চৌধুরী। তবে রিয়াজ, রোশান ও নিরবের সঙ্গে এখনও চূড়ান্ত চুক্তি না হলেও অন্য সাত অভিনেতা এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান রাজীব।
এ ছাড়া সিনেমায় নারী শিল্পীদের প্রায় সবাই পশ্চিমবঙ্গের। তালিকায় রয়েছেন স্বস্তিকা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জির মতো অভিনেত্রীরা।
জানা গেছে, আগামী ২০ নভেম্বর থেকে এফডিসিতে সেট নির্মাণ করবেন কলকাতার অতনু এবং বাংলাদেশের ফারুক। আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিনেমার মহরত। সেদিন উপস্থিত থাকবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই ১০ নায়ক।
রাজীব বলেন, অনেক বড় সিনেমা এটি, চাপ আছে খুব। তাছাড়া এতজন নায়ক নিয়ে ইউনিট সামলানো চাট্টিখানি কথা নয়। তার ওপর ঢাকা, গাজীপুর, মোংলা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে শুটিং। গত দুই মাস ঢাকা-কলকাতা আসা-যাওয়ার মধ্যে ছিলাম। লোকেশন রেডি থেকে শুরু করে সবকিছু নিজের হাতেই করেছি। আশা করছি, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের দারুণ একটি সিনেমা নির্মাণ করতে পারব।
এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, হ্যাঁ, আমি সিনেমাটি করছি। এই মুহূর্তে আমি একটু ব্যাবসায়িক কাজে ব্যস্ত। পরে বিস্তারিত জানাব।
টালিউডে বেশির ভাগই প্রেম-ভালোবাসার সিনেমা নির্মাণ করেছেন রাজীব। দেশপ্রেম নিয়ে ‘অপারেশন জ্যাকপট’ই তার প্রথম সিনেমা। এ প্রসঙ্গে রাজীব বলেন, সবসময়ই চেয়েছি আমার ট্র্যাকের বাইরে গিয়ে ছবি করতে। বাংলাদেশ থেকে সেই সুযোগ পেলাম। ‘অপারেশন জ্যাকপট’ বাংলাদেশের পাশাপাশি ভারতের দর্শকও পছন্দ করবে, এটা আমার আশা।
জানা গেছে, ‘অপারেশন জ্যাকপট’ সিনেমাটির শুটিং হবে ৭০ দিন। ফেব্রুয়ারিতেই শুটিং শেষ করতে চান নির্মাতা। সব ঠিক থাকলে আগামী বছর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি দিতে চান।
‘অপারেশন জ্যাকপট’ নিয়ে চলচ্চিত্র নির্মাণে প্রথম উদ্যোগ নিয়েছিল নৌপরিবহন মন্ত্রণালয়। প্রায় আড়াই বছর ধরে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম চিত্রনাট্য তৈরি করেন। পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ২৩ কোটি ২৩ লাখ ৩৫ হাজার টাকা।
গত বছর সিনেমাটির নির্মাণের দায়িত্ব পড়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওপর। দরপত্র আহ্বান করে তারা। তখন সিনেমাটি নির্মাণের কাজটি পায় কিবরিয়া ফিল্মস। তবে গিয়াসউদ্দিন সেলিমের ‘আশীর্বাদ চলচ্চিত্র’ দরপত্র থেকে ছিটকে পড়ায় তখন বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 15
Users Yesterday : 26
Users Last 7 days : 164
Users Last 30 days : 527
Users This Month : 527
Users This Year : 527প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
