, ,

রাজধানীসহ সারা দেশে র‍্যাবের ৪২২ টহল টিম মোতায়েন

নোভা মিডিয়া সিলেট
প্রকাশিত December 12, 2023, 12:55 PM
রাজধানীসহ সারা দেশে র‍্যাবের ৪২২ টহল টিম মোতায়েন

জাতীয় ডেস্ক:

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর ১৩০টি টহল দলসহ সারা দেশে ৪২২টি টহল দল মোতায়েন করা হয়েছে ৷

মঙ্গলবার ( ১২ ডিসেম্বর ) র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদেবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনগুলো র‍্যাব টহলের মাধ্যমে এসকর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

এছাড়া যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থান সমূহে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।