জয় ওর বাবার পকেট ফতুর করে দিচ্ছে: অপু বিশ্বাস

প্রকাশিত: 7:03 AM, July 25, 2023

জয় ওর বাবার পকেট ফতুর করে দিচ্ছে: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক :
বাবাকে নিয়ে ঘুরছে জয়
বাবাকে নিয়ে ঘুরছে জয়প্রথম আলো
৪ জুলাই যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। এরপর সন্তান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে যান অপু বিশ্বাস। সম্প্রতি সন্তানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব খান ও অপু বিশ্বাসের ঘোরাঘুরির কিছু ছবি ফেসবুকে প্রকাশিত হয়েছে। এর পর থেকে তাঁদের সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন সামনে চলে আসে। এরই মধ্যে আবার সিটি করপোরেশনের সালিসের প্রকাশিত ভিডিওটি তাঁদের বিবাহবিচ্ছেদ না হওয়ার বিষয়টি উসকে দিচ্ছে।

যুক্তরাষ্ট্রে দিনকাল কেমন কাটছে—জানতে যোগাযোগ করা হয় অপু বিশ্বাসের সঙ্গে। হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে তিনি জানান, তাঁদের সময়টা ভালোই কাটছে। সবচেয়ে বেশি মজা করছে জয়।

অপু বিশ্বাস

অপু বলেন, ‘এখানে ওর তো প্রথম আসা। তা ছাড়া ওর বাবা ওকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে। তাকে নিয়ে শপিংমলে ঘুরছে।’

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares