ফেসবুকে সুখবর দিলেন মিথিলা

প্রকাশিত: 12:47 PM, July 25, 2023

ফেসবুকে সুখবর দিলেন মিথিলা

 

বিনোদন ডেস্ক:

বাংলাদেশ এচিভারস অ্যাওয়ার্ড ২০২৩’ পুরস্কার হাতে নিয়ে দাঁড়িয়ে মিথিলা। ছবি : রাফিয়াত রশিদ মিথিলার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা কিছুদিন হলো সিনেমায় অভিষেক হয়েছে। সম্প্রতি জনপ্রিয় ওয়েব ‘মাই শেলফ অ্যালন স্বপন’ অনবদ্য অভিনয়ের জন্য ‘বাংলাদেশ এচিভারস অ্যাওয়ার্ড ২০২৩’-এ সেরা অভিনেত্রীর পুরস্কারটিও জিতেছেন মিথিলা।

মঙ্গলবার ( ২৫ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ সুখবর দর্শকদের সঙ্গে শেয়ার করেন মিথিলা। ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা গেছে, শাড়ি পরে ‘বাংলাদেশ এচিভারস অ্যাওয়ার্ড ২০২৩’ পুরস্কার হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন মিথিলা।

একই পুরস্কার জেতার সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ও নির্মাতা কাজল আরেফিন অমি।

‘প্রহেলিকা’ সিনেমার ‘মেঘের নৌকা’ গানের জন্য সেরা পুরুষ কণ্ঠশিল্পীর অ্যাওয়ার্ড পান ইমরান। আর ‘বিদেশ’ নাটকের জন্য জনপ্রিয় অভিনেতার অ্যাওয়ার্ড পান পলাশ। পাশাপাশি একই নাটকের জন্য শ্রেষ্ঠ পরিচালকের অ্যাওয়ার্ড পান কাজল আরেফিন অমি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares