বলিউডের নেহা, জেরিন, শেহনাজ নাকি প্রাচী দেশাই? কে হচ্ছেন শাকিবের নায়িকা

প্রকাশিত: 1:56 PM, July 25, 2023

বলিউডের নেহা, জেরিন, শেহনাজ নাকি প্রাচী দেশাই? কে হচ্ছেন শাকিবের নায়িকা

বিনোদন ডেস্ক :
বলিউডের প্রাচী দেশাই, শেহনাজ গিল, জেরিন খান ও নেহা শর্মার মধ্যে কে হচ্ছেন শাকিব খানের নায়িকা তা জানা যাবে কয়েক দিনের মধ্যে, এমনটাই জানিয়েছেন পরিচালক অনন্য মামুন
বলিউডের প্রাচী দেশাই, শেহনাজ গিল, জেরিন খান ও নেহা শর্মার মধ্যে কে হচ্ছেন শাকিব খানের নায়িকা তা জানা যাবে কয়েক দিনের মধ্যে, এমনটাই জানিয়েছেন পরিচালক অনন্য মামুনকোলাজ : প্রথম আলো
পরিচালক অনন্য মামুন বেশ কয়েক দিন ধরে বলে আসছেন, শাকিব খানকে নিয়ে নতুন ছবির কাজ শুরু করছেন। সেই ছবিতে ঢালিউড সুপারস্টার শাকিবের বিপরীতে অভিনয় করবেন বলিউডের কোনো একজন নায়িকা। কিন্তু কে হচ্ছেন সেই নায়িকা, সে ব্যাপারে কিছুই বলছেন না। আসলে কে নায়িকা?

প্রথম আলোর পক্ষ থেকে ছবিসংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা হয়। কেউ নির্দিষ্ট করে একজনের নাম বলতে চাননি। তবে একাধিক বিশ্বস্ত সূত্র এটুকু নিশ্চিত করেছে, শাকিবের বিপরীতে বলিউডের প্রাচী দেশাই, নেহা শর্মা, জেরিন খান ও শেহনাজ গিলের মধ্যে যেকোনো একজনকে দেখা যাবে।

এদিকে একাধিক গণমাধ্যম ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ফেসবুক গ্রুপ থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, শাকিব খানকে নিয়ে তৈরি হতে যাওয়া অনন্য মামুনের ছবিটির নাম ‘সাইকোপ্যাথ’। তবে ছবিসংশ্লিষ্ট সূত্র বলছে, এটি নিতান্তই গুজব। কেউ কেউ আবার বলছেন, শাকিব খানের নতুন এই ছবির নাম ‘দরদ’। আবার ভিন্ন একটি সূত্র বলছে, অন্য কিছুও হতে পারে। তবে যা-ই হোক না কেন, তা কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হবে।

শাকিব খান
শাকিব খানছবি : পরিচালক তপু খানের সৌজন্যে
আরও পড়ুন
শাকিবের অনুসরণের তালিকায় নেই কোনো নায়িকা, যাঁরা আছেন
শাকিব খান
পরিচালক অনন্য মামুন জানান, শাকিব খানের নতুন ছবিটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় তৈরি হবে। আগামী সেপ্টেম্বরে ভারতে বেনারস থেকে ছবিটির শুটিং হবে। একটানা ৩৫ দিনের শুটিংয়ের মধ্য দিয়ে পুরোপুরি কাজ শেষ হবে ছবিটির। বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাবে নাম চূড়ান্ত না হওয়া এই ছবি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares