প্রাথমিকে ছুটি বাড়লো

প্রকাশিত: 8:37 PM, December 31, 2023

প্রাথমিকে ছুটি বাড়লো

 

শিক্ষা ডেস্ক:

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়িয়ে নতুন করে ২০২৪ সালের শিক্ষাপঞ্জিকা প্রকাশ করা হয়েছে। মাধ্যমিকের তুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কম হওয়ায় প্রায় ৪ লাখ প্রাথমিক শিক্ষকের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এমন বাস্তবতায় আজ রোববার (৩১ ডিসেম্বর) অধিদপ্তর থেকে নতুন এ শিক্ষাপঞ্জিকা প্রকাশ করা হয়। এতে ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ৭২ দিন করা হয়েছে।

গত ২১ ডিসেম্বর ছুটির তালিকা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তালিকায় দেখা যায়, ২০২৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৬০ দিন। আর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি ৭৬ দিন। প্রাথমিকের ৬০ দিন ছুটির মধ্যে দুই ঈদ, দুর্গাপূজা, গ্রীষ্মকালীন ও শীতকালীন ছুটি ৪৩ দিন। বাকি দিনগুলো সরকারি ও অবৈতনিক ছুটি। সাপ্তাহিক বন্ধ দুই দিন (শুক্র ও শনিবার) ধরে এ তালিকা করা হয়।

প্রাথমিকের শিক্ষকরা এই ছুটির তালিকা প্রকাশের পর নানাভাবে আপত্তি জানান। তারা বলেন, নতুন পরিমার্জিত শিক্ষাক্রম অনুসারে মাধ্যমিক বিদ্যালয়ের চেয়ে প্রাথমিকের ছোট শিশুরা বেশি ছুটি পাওয়ার কথা। অথচ হয়েছে তার উল্টো!

শিক্ষাবিদরা বলেন, শিক্ষা-সংশ্লিষ্ট সরকারের দুটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গ্রহণে সমন্বয়হীনতা দীর্ঘদিনের। দুই মন্ত্রণালয় আলোচনা করে ছুটির বর্ষপঞ্জিকা তৈরি করলে কোনো প্রশ্ন উঠার সুযোগ ছিলো না।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares