সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:10 AM, January 17, 2024
বিনোদন ডেস্ক:
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান বিয়ে করেছেন গত ১২ জানুয়ারি। ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন করেছেন তিনি। এতে দুই পক্ষের লোকজন এবং ঘনিষ্ঠ কিছু বন্ধুরা উপস্থিত থাকলেও স্ত্রীর নাম-পরিচয় সবই গোপন রেখেছেন অভিনেতা।
এ অভিনেতা বিয়ের দিন রাত সাড়ে ৯টায় দুটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে। সেখানে প্রথম ছবিতে পাত্রীর হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে দেখা যায় তাকে। আর কিছুটা দূরে ঝাপসা হয়ে নবস্ত্রীর মুখ।
জোভান ছবি পোস্ট করে তখন ক্যাপশনে লিখেন, ‘আমরা উভয়ে আলহামদুলিল্লাহ্, কবুল বললাম।’ এরপরই একটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। আর নিচে উল্লেখ করেছেন জীবনের বিশেষ দিনটির (বিয়ের) তারিখ।
এদিকে বিয়ের পর স্ত্রীর নাম-পরিচয় এবং দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে উঠার ব্যাপারে কৌতূহল জন্মায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। কিন্তু অভিনেতা সব গোপন রাখায় সেসব জানা সম্ভব হয়ে উঠেনি। তবে এবার কিছুটা নীরবতা ভাঙলেন পর্দার রোমান্টিক বয় জোভান।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিয়ে পরবর্তী পরিকল্পনা ও অনুভূতি জানান জোভান। তিনি বলেন, সবকিছুর ব্যাপারে আগামী ৩১ জানুয়ারির পর কথা বলব। এ জন্য এখনই কিছু বলতে পারছি না আমি। আর এখন বেশ ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হচ্ছে। অনুভূতি বলেন আর যাই বলেন, কিছুই বলতে পারব না আপাতত।
জানা গেছে, অনেকটা বড় করে বৌ ভাতের আয়োজন করতে যাচ্ছেন জোভান। রাজধানীতেই আয়োজন হবে। অনুষ্ঠানে শোবিজের তারকা ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এর আগে খোঁজ নিয়ে জানা যায়, পারিবারিকভাবে বিয়ে হয়েছে জোভানের। আর এ মাসের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা হবে। অভিনেতার স্ত্রীর বাড়ি রাজধানীর পুরান ঢাকায়। স্ত্রী ঢাকার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। কিছুদিন আগেই পরিচয় হয় দু’জনের।
প্রসঙ্গত, ২০১১ সালে শোবিজে ডেবিউ হয় জোভানের। গত একযুগ ধরে টানা কাজ করছেন তিনি। ছোটপর্দায় দুর্দান্ত কাজের পাশাপাশি সিনেমা ও ওয়েব কনটেন্টেও কাজ করছেন এই অভিনেতা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 23
Users Yesterday : 12
Users Last 7 days : 133
Users Last 30 days : 386
Users This Month : 386
Users This Year : 386প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
