সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:06 PM, January 21, 2024
বিনোদন ডেস্ক:
বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫২টি সিনেমা নিয়ে শনিবার (২০ জানুয়ারি) পর্দা উঠছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এদিন বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
এবারের স্লোগান, ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসব চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি আবাসিক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। উৎসবে উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম নির্মিত ও জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’। এরপরই দেখানো হবে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজিত ও শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 16
Users Yesterday : 12
Users Last 7 days : 126
Users Last 30 days : 379
Users This Month : 379
Users This Year : 379প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
