সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:35 PM, January 27, 2024
বিনোদন ডেস্ক:
সুপারস্টার রজনীকান্ত কয়েক দশক ধরে দক্ষিণী সিনেমায় রাজত্ব করছেন। ৭২ বছর বয়সেও তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম খ্যাতিমান তারকা। গত বছর বিরতি ভেঙে ফিরেছেন নতুন ছবি ‘জেলার’ নিয়ে। প্রেক্ষাগৃহে চালিয়েছেন তাণ্ডব। রোজ গড়ে এক শ কোটি করে আয়ের ঝুলিতে তুলেছে ছবিটি।
পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে ১৬৯টি সিনেমায় অভিনয় করেছেন রজনীকান্ত। তবে একটি চরিত্রে অভিনয় করা হয়নি তার। সেটি হলো রূপান্তরকামীর চরিত্র। ২০১৯ সালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করতে চান।
ওই ভিডিওতে রজনীকান্ত বলেন, সব ধরনের ছবিতে অভিনয় করেছি আমি। ৪৫ বছরে ১৬০টি ছবি রয়েছে আমার ঝুলিতে। কিন্তু এবার এক রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করতে চাই।
এদিকে রজনীকান্তের এই ইচ্ছা পোষণের পর কেটে গেছে কয়েক বছর। তবে রূপান্তরকামী চরিত্রে তাকে দেখা যায়নি পর্দায়। অবশ্য এ নিয়ে আর কোনো কথাও বলেননি দক্ষিণি এই সুপারস্টার।
প্রসঙ্গত, রজনীকান্তের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জেলার’ পরিচালনা করেছেন নেলসন। অ্যাকশন ঘরানার এই ছবিতে রজনীকান্তকে দেখা গেছে পুলিশ কর্মকর্তার চরিত্রে। আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 12
Users Last 7 days : 130
Users Last 30 days : 368
Users This Month : 368
Users This Year : 368প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
