সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:50 PM, January 29, 2024
বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী-১ আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি। নির্বাচনী প্রচারণায় নেমে ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে একের পর এক অঙ্গীকার করেছিলেন ‘অগ্নি’কন্যা। বিজয়ী হলে আর অভিনয় করবেন না বলেও জানিয়েছিলেন। শেষ পর্যন্ত ভোটে জিততে পারেননি মাহি।
নির্বাচনী কার্যক্রম শেষ করে রাজশাহী থেকে ঢাকায় ফিরেছেন কয়েক দিন হলো। বদল করেছেন সিদ্ধান্তও। রোববার (২৮ জানুয়ারি) মাহি বলেন, আমি নির্বাচিত হলে সংসদ অধিবেশন, এলাকার মানুষের পাশে থাকা, রাজনৈতিক কর্মসূচি নানা বিষয়ে ব্যস্ত থাকতে হতো। তাই নির্বাচনী প্রচারণার সময় বলেছিলাম, নির্বাচিত হওয়ার পর অভিনয় ছেড়ে দেব। আসলে অভিনয় করার সময়ই তো পেতাম না। এখন এলাকার মানুষের খোঁজ-খবর নেওয়া ছাড়া তেমন কাজ নেই। আমি আগের মতো সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই। তার জন্য সপ্তাহে এক-দুই দিনই যথেষ্ট। বাকি দিন আর কী করব? ঠিক করেছি বাকি দিনগুলোতে শুটিং-ডাবিং-অভিনয় নিয়েই ব্যস্ত থাকব।
মাহির এমন সিদ্ধান্ত বদলের পর এরই মধ্যে নতুন চারটি ছবির প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। মাহি জানান, এখনও পাণ্ডুলিপি পড়ে শেষ করতে পারেননি। তবে একটি ছবির নির্মাতা মাহির খুব পছন্দের। আগেও তার পরিচালনায় কয়েকটি ছবিতে অভিনয় করেছেন।
প্রসঙ্গত, মাহি অভিনীত ‘আনন্দ অশ্রু’ ছবিটি এখন মুক্তির প্রতীক্ষায় রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ও ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকও প্রচারণা শুরু করেছেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 12
Users Last 7 days : 130
Users Last 30 days : 368
Users This Month : 368
Users This Year : 368প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
