সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:18 PM, January 30, 2024
বিনোদন ডেস্ক:
হাসপাতালে ভর্তি হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা-প্রযোজক জাহিদ হাসান। রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে তাকে চলতি সপ্তাহে ভর্তি করা হয়। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
অভিনেতার স্ত্রী মৌ গণমাধ্যমকে জানিয়েছেন, গত ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন তিনি। সেখান গিয়েই ঠান্ডার কারণে অসুস্থ হয়ে পড়েন। এরপর ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, আপনাদের প্রিয় অভিনেতা জাহিদ হাসান এখন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। যারা নানাভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে জাহিদ হাসানের জন্য দোয়া চাই।
জাহিদ হাসানের অসুস্থতা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শ্বাসকষ্টের সমস্যা প্রকট হওয়ায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি প্রতিষ্ঠানের সি ব্লকের একটি কেবিনে ভর্তি আছেন। ঠান্ডাজনিত সমস্যা, প্রেসার, ডায়াবেটিস এসব কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। তবে এখন তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 4
Users Yesterday : 12
Users Last 7 days : 129
Users Last 30 days : 367
Users This Month : 367
Users This Year : 367প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
