সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:21 PM, January 30, 2024
বিনোদন ডেস্ক:
মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে গত ২২ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে কয়েকদিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার পর কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এই নির্মাতা। তাই চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফারুকী।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিশা-ফারুকীর পরিবারের এক ঘনিষ্ঠজন। এ প্রসঙ্গে তিনি বলেন, ফারুকীর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তাই গত ২৯ জানুয়ারি বিকেলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে, নিজের ভেরিফায়েড ফেসবুকে তিশা জানান, সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই বলল এনজিও গ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।
নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক সন্তান রয়েছে।
উল্লেখ্য, প্রায় ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে পথা চলা ফারুকীর। সম্প্রতি ওটিটিতে মুক্তি পায় তার নির্মিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেখানে অভিনয়ও করেছেন তিনি। শুধু তাকেই নয়, নির্মাতার মেয়ে ইলহামকেও দেখা গেছে এই সিনেমায়।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 12
Users Last 7 days : 130
Users Last 30 days : 368
Users This Month : 368
Users This Year : 368প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
