সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:31 PM, February 2, 2024
বিনোদন ডেস্ক:
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের আলোচিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩২ বছর।
এদিন দুপুরে পুনম পাণ্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করে অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘আজকের সকালটা আমাদের জন্য কঠিন। গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় পুনমকে জরায়ুমুখ ক্যানসারে হারিয়েছি আমরা। কঠিন এই সময়ে আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি। আমরা তাকে ভালোবেসে স্মরণ করব।’
২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পুনম। ২০১১ সালে ভারত বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলে নিজের কাপড় খোলার কথা বলে ওই সময়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত আর সেটা করেননি তিনি।
এরপর নিজের কিছু ভিডিও ইউটিউবে আপলোড করে এবং ‘নাশা’ ছবিতে খোলামেলা অভিনয়ের জন্য আলোচনায় আসেন পুনম। খোলামেলা পোশাকের কারণে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে। তবে এসব কোনো কিছুকেই পাত্তা দিতেন না এই অভিনেত্রী।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 12
Users Last 7 days : 128
Users Last 30 days : 366
Users This Month : 366
Users This Year : 366প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
