সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:58 PM, February 15, 2024
বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা ববি দেওল। ক্যারিয়ারে ভাটা পড়ায় মাঝে চলচ্চিত্র থেকে বলতে গেলে বেশ দূরেই ছিলেন এই অভিনেতা। গেল বছর ‘অ্যানিমাল’ দিয়ে দীর্ঘদিন পর বলিউডে নিয়মিত হয়েছেন ববি। ওটিটিতেও ঝড় তুলেছেন। তার অভিনয়ের কথা এখন দর্শকের মুখে মুখে ঘুরছে।
নব্বইয়ের মাঝামাঝি সময় বড়পর্দায় পা রাখেন ববি। তার ‘গুপ্ত’, ‘সোলজার’-এর মতো সিনেমা আজও দর্শকের পছন্দের তালিকায়। প্রীতি জিনতা থেকে কাজল, কাজ করেছেন সবার সঙ্গেই। কিন্তু অনেকেই জানেন না, একটি ঘনিষ্ট দৃশ্যে অভিনয়ের সময় নায়িকার মুখের দুর্গন্ধে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন ববি।
প্রায় দুই দশক আগে ফিল্মফেয়ারকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ববি। সেখানেই বলেছিলেন ওই অস্বস্তিকর মুহূর্তের কথা। কিন্তু কোন অভিনেত্রীর মুখ থেকে এমন দুর্গন্ধ এসেছিল?
ববি বলেন, ১৯৯৭ সালে ‘গুপ্ত’ সিনেমার শ্যুটিং চলছে। সেদিন মনিষা কৈরালার সঙ্গে একটি রোমান্টিক দৃশ্য হওয়ার কথা। ববির সঙ্গে তার রসায়ন ভালোই, তবে বন্ধুত্ব ছিল না। একটি গানের দৃশ্যে মনিষার মুখের কাছে নিজের মুখ নিয়ে যেতে হবে ববিকে। আর তা করতে গিয়েই বিপত্তি। মনিষার মুখ থেকে গন্ধ আসছিল।
ববি বলেন, কোনো রকমে ওই দৃশ্য শুট হয়। ঈশ্বর জানেন কীভাবে করেছিলাম। ওই রকম গন্ধের চোটে আমার মধ্যে রোমান্সের নামগন্ধ ছিল না।
আসলে শুটিংয়ের ঠিক আগেই কাঁচা পেঁয়াজ দিয়ে ছোলার চাট খেয়েছিলেন মনিষা। সেই কাঁচা পেঁয়াজের গন্ধই আসছিল মুখ থেকে। আর এ ঘটনার পর বদলা নেওয়ার চেষ্টা করেছিলেন ববি। কিন্তু সফল হননি। হাসতে হাসতে এ কথা স্বীকার করেন অভিনেতা।
তিনি জানান, সিনেমায় ফাইট মাস্টার ও তার ভাই অভিনয় করেছিলেন। তাদের সঙ্গে মনিষার একটা দৃশ্য ছিল। ওই দৃশ্যের শ্যুটিংয়ের আগে ববি তাদের পেঁয়াজ খেতে বলেন। মনিষার কাছে গেলে জোরে জোরে নিশ্বাস নেওয়ার পরামর্শ দেন। তবে তা কাজে আসেনি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 21
Users Last 7 days : 124
Users Last 30 days : 362
Users This Month : 362
Users This Year : 362প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
