সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:05 AM, February 17, 2024
বিনোদন ডেস্ক:
বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) নিজ ফেসবুকে এ ঘোষণা দেন তিনি। এ বিষয়ে তিনি কথা বলেছেন আইনজীবীর সঙ্গেও। সংসার বিচ্ছেদের সিদ্ধান্ত তিনি ও তার স্বামী রাকিব সরকার মিলেই নিয়েছেন বলে জানান এ অভিনেত্রী।
ভিডিও বার্তায় মাহিয়া মাহি বলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। কেঁদে মাহি বলেন, খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কিভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করবো। আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।
উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিবকে বিয়ে করেন মাহি। তাদের ঘরে রয়েছে পুত্র সন্তান ফারিশ। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর ২০২১ এর ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 21
Users Last 7 days : 124
Users Last 30 days : 362
Users This Month : 362
Users This Year : 362প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
