সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:37 AM, February 2, 2024
বিনোদন ডেস্ক:
বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে ডেবিউ হলেও একের পর এক নাটকে অভিনয় করে জায়গা করে নিয়েছেন শক্ত অবস্থানে। দুর্দান্ত অভিনয়ে পরিচিতিও লাভ করেছেন তিনি। কিন্তু সম্প্রতি ভিন্ন এক কারণে আলোচনায় উঠে এসেছেন এ অভিনেত্রী।
মাহির মেকআপ ছাড়া একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যালে মিডিয়ায়। ভিডিওটি নিয়ে কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। বিশেষ করে তার গায়ের রং নিয়ে ট্রলও করছেন নেটিজেনদের একাংশ। ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে আপত্তিকর মন্তব্যও করতে দেখা যাচ্ছে কাউকে।
সোশ্যালে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি নাটকের শুটিংয়ের ফাঁকে মেকআপ ছাড়া ঘুড়ে বেড়াচ্ছিলেন অভিনেত্রী মাহি। যা মূলত নিছক মজা করেই ধারণ করে কেউ পোস্ট করেছিলেন ফেসবুকে। তারপরই সোশ্যালে নোংরা মন্তব্যের শিকার হতে থাকেন তিনি। এ আচরণে অবশ্য কষ্ট পেয়েছেন মাহি। তাইতো তিনি জানালেন, গায়ের রং নিয়ে বৈষম্যমূলক আচরণের কথা।
গত ২৮ জানুয়ারি ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ অভিনেত্রী লিখেছেন, ‘মাঝেমধ্যেই অভিনেত্রীদের স্কিন কালার নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায়। নিজের বাইরেও অনেকের পোস্টেই এমন মন্তব্য চোখে পড়ে। কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে না। এর কারণ আসলে অজানা। হয়তো আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যান-ধারণা নিয়েই চলছি।
ক্যারিয়ারের শুরুর দিকের কাজকে গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি। এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানেও অনেক চেষ্টা, কষ্ট, পরিশ্রম রয়েছে। মানুষের ভালোবাসা রয়েছে। কিন্তু তারপরও মাঝে মাঝে রং নিয়ে মানুষের এমন ট্রল করা আমাকে ভাবায়। যদিও গুটি কয়েক মানুষই কেবল এমনটা করে থাকে। অথচ একজন মানুষকে, একজন অভিনেত্রীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত। অন্য কোনো কিছু দিয়ে নয়।’
তিনি আরও লিখেছেন, ‘কাজের সমালোচনা করুন, মাথা পেতে নেব। নিজেকে আরও শুধরানোর চেষ্টা করব। কিন্তু এভাবে গায়ের রং নিয়ে কথা বলে নিজের পরিচয় দেবেন না। আমি আপনাদের জন্য কাজ করছি, করে যাব। আপনাদের ভালোবাসায় থাকতে চাই, বাঁচতে চাই।’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 4
Users Yesterday : 12
Users Last 7 days : 129
Users Last 30 days : 367
Users This Month : 367
Users This Year : 367প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
