বিনোদন ডেস্ক:
ছবি অপু বিশ্বাস ও শবনম বুবলীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া
ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানকে কেন্দ্র করে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব অনেক আগে থেকেই। তবে সেটি সাম্প্রতিক সময়ে সক্রিয় হচ্ছে। বেশ কিছুদিন ধরে শোবিজে আলোচনার কেন্দ্রবিন্দুতে চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।
ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ এবং অপুর ‘লাল শাড়ি’ সিনেমার প্রচারণা করতে দেখা যায় একে অপরের। তাহলে কি সকল মান-অভিমান ভুলে শাকিব-অপুর সম্পর্ক আবার জোড়া লাগছে বলে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছে। ঠিক তখনই নতুন খবর আসে যে, ‘প্রিয়তমা’ সিনেমা আমেরিকায় মুক্তি পাওয়ায় সেখানে উড়াল দেন শাকিব খান। সেখানে যাওয়ার প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে আমেরিকা যান অপু বিশ্বাস।
এরপর শাকিব-অপুর নিউইয়র্কে একসঙ্গে রাস্তায় দেখা হওয়া প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। পাশাপাশি একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরপর একটি ঘরোয়া অনুষ্ঠানেও দেখা যায় তাদেরকে। এ নিয়ে সামাজিক মাধ্যমে শাকিব-অপুর স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়েই বিভিন্ন আলোচনার মধ্যেই, বুবলীর প্রসঙ্গ উঠে আসে । গুঞ্জন শোনা যায়, আমেরিকার উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি। যেখানে অবস্থান করছেন তার স্বামী শাকিব খান।
R/N