সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:52 AM, July 27, 2023
বিনোদন ডেস্ক :
পাইরেসির কবলে পড়েছে ঈদে মুক্তি পাওয়া আলোচিত ছবি ‘সুড়ঙ্গ’। ইউটিউব কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবিটি। এতে করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এর পরিচালক রায়হান রাফী। ‘সুড়ঙ্গ’-তে অভিনয় করা তমা মির্জাও তার ফেসবুক পোস্টে প্রতিবাদ জানিয়েছেন।
আরও প্রায় চারদিন আগে পাইরেসি হয়েছে ‘সুড়ঙ্গ’। এর প্রতিবাদে বুধবার রাতে রায়হান রাফী দাবী করেছেন, পাইরেসি করা হলো পরিকল্পনা করে।
তিনি বলেন, শুরুতেই ছেড়ে দেয়া হলো গুরুত্বপূর্ণ ক্লাইম্যাক্স সিন। তারপর নিজেদের লোক দিয়ে ফেসবুক, ইউটিউবে সেটা ভাইরাল করে দেওয়ার চেষ্টা হলো। এরপর এখন তো পুরো সিনেমাই। শুরুতে ইন্ডিয়ান অ্যাড জুড়ে দেওয়া হলো যেন মনে হয় ইন্ডিয়া থেকে পাইরেসি হয়েছে। কিন্তু পাইরেসি হয়েছে বাংলাদেশের ভার্সন।
তরুণ এই নির্মাতা তার পোস্টে আরও লিখেছেন, সিনেমার দুই দেশের ভার্সনে কী কী ফারাক, সেগুলো আর কেউ না জানলেও আমরা তো জানি। একটি সুনির্দিষ্ট চক্র সুড়ঙ্গের পেছনে লেগেছে, তাদের কারণে পাইরেসির শিকার হয়েছে সুড়ঙ্গ। এই পাইরেসি কারা করেছে, তা আমরা চিহ্নিত করছি।
”এটা বাংলাদেশ থেকেই হচ্ছে। আমাদের সাথে আইনি সংস্থাগুলোও কাজ করছে। এই ভিডিওগুলো যারা অনলাইনে ছড়িয়েছে; ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সাইটে আপলোড করেছে কিংবা শেয়ার করেছে তাদের সবার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেয়া হচ্ছে।”
যারা পাইরেসি করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে উল্লেখ করে রায়হান রাফী বলেন, পাইরেসি শাস্তিযোগ্য অপরাধ এবং এই অপরাধের শাস্তি অপরাধীদের পেতেই হবে। আমরা সেটা নিশ্চিত করবোই। আরেকটি কথা না বললেই নয়, যে কোনো ইস্যু নিয়ে কত লেখালেখি হয়, ভিডিও কনটেন্ট হয়, প্রতিবাদ হয়। অথচ এই বিষয়ে তারা নিশ্চুপ! অনেককেই দেখছি আমাদের সিনেমা পাইরেসি হয়ে যাওয়াকে সেলিব্রেট করতে। কিন্তু তারা জানে না, যারা সত্যিকারের সিনেমাপ্রেমী, তারা পাইরেসির সিনেমা দেখছে না। তারা হলে গিয়েই দেখছে।
নিজের ফেসবুক পোস্টে রায়হান রাফী দাবী করেন, তার ছবি ‘সুড়ঙ্গ’ দেশের পাশাপাশি ভিনদেশেও সাফল্য পাচ্ছে। তিনি তার পোস্টে লেখেন, এখনো দেশে সুড়ঙ্গ হাউজফুল, টিকেট পাওয়া যাচ্ছে না। দেশের সীমারেখা পেরিয়ে সুড়ঙ্গ দারুণ সাফল্য পাচ্ছে বিশ্বজুড়ে। আমেরিকায় ১০৮টি হল পাচ্ছে, কলকাতায় দারুণ সাফল্য পেয়েছে, সবার মুখে মুখে সুড়ঙ্গ। যদিও কলকাতায় আমাদের পরীক্ষামূলক মুক্তি ছিল, যা নিয়ে আমি আমার ইন্টারভিউগুলোতে বলেছিলাম যে আমরা অনেক বেশি আশা করছি না। তবু যতটুকু আলোচনা হয়েছে, যতটুকু ভালোবাসা পেয়েছি এতে আমরা খুশি।
রাফী বলেন, সুড়ঙ্গের মাধ্যমে বাংলাদেশী সিনেমার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সামনে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা দেশে মুক্তি পাচ্ছে সুড়ঙ্গ। বাংলাদেশী সিনেমার জন্য নিঃসন্দেহে এ এক দারুণ এচিভমেন্ট। সুড়ঙ্গকে থামিয়ে রাখা যাবে না। আমাদের দমিয়ে রাখা যাবে না।
এদিকে, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও প্রযোজক আবদুল আজিজ ফেসবুক পোস্টে জানিয়েছেন, সুড়ঙ্গ এখনো সব হলে রিলিজ হয়নি। বলতে গেলে বেশিরভাগ হলেই এখনও রিলিজ বাকী। যেহেতু পাইরেসি হয়ে গেছে, এখন আর বুকিং থেকে তেমন একটা টাকা আসবে না। পাইরেসির কারণে ‘সুড়ঙ্গ’ সিনেমার প্রযোজক অনেক ক্ষতির সম্মুখীন হবে। অন্তত ১ কোটি টাকার বেশী ক্ষতি হবে।
প্রেম, পরকীয়া এবং সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক থেকে টাকা চুরির ঘটনায় নির্মিত সুড়ঙ্গতে অভিনয় আরও অভিনয় করেছেন আফরান নিশো। এ ছবির মাধ্যমে তিনি বড়পর্দায় প্রথমবার অভিনয় করলেন। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, মুস্তফা মনোয়ার। ছবিটি প্রযোজনা করেছেন চরকি ও আলফা আই।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 21
Users Last 7 days : 173
Users Last 30 days : 356
Users This Month : 356
Users This Year : 356প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
