সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:42 PM, July 26, 2023
বিনোদন ডেস্ক :
বৃহস্পতিবার (২৭ জুলাই) থেকে দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে দেখা যাবে ‘কমলা রকেট’ খ্যাত নির্মাতা নুর ইমরান মিঠুর দ্বিতীয় সিনেমা ‘পাতালঘর’। সম্প্রতি প্রকাশ্যে এলো সেই সিনেমার ট্রেলার। এক মিনিটের কম সময়ের হলেও ট্রেলারটি দেখে মুগ্ধতা জানিয়েছেন সিনেপ্রেমী বহু দর্শক।
বিশেষ করে ‘পাতালঘর’ এ যে নুসরাত ফারিয়াকে দেখা গেছে, তা এখন আলোচনায়। সাধারণত সিনেমায় নুসরাত ফারিয়াকে নায়িকাসুলভ চরিত্রে দেখেই দর্শক অভ্যস্ত, তার বাইরে গিয়ে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আবিস্কার করে বিস্মিত অনেকে! ‘পাতালঘর’ হতে পারে নুসরাত ফারিয়ার ক্যারিয়ারের অন্যতম সিনেমা, ট্রেলার দেখে এমন মন্তব্যই করেছেন বহু দর্শক!
ফারিয়া ছাড়াও ট্রেলারে দর্শকের দৃষ্টি কেড়েছেন এক সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। এই সিনেমায় ফারিয়ার মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। ‘পাপ পূণ্য’র পর আরও একবার সিনেমায় দারুণ লুকে তিনি উপস্থিত! কয়েক ঝলকেই তিনি বাজিমাৎ করেছেন। ‘পাতালঘর’ এ মা মেয়ের মনস্তাত্বিক টানাপোড়েনের আভাস আছে মিমি-ফারিয়ার কথোপকথনে। মিমি-ফারিয়া ছাড়াও ট্রেলারে নাসিরউদ্দিন খানের উপস্থিতিও দর্শকের মধ্যে বাড়তি আগ্রহের জন্ম দিয়েছে।
‘পাতালঘর’ এর গল্প নিয়ে আগাম কিছু না বললেও এই সিনেমার ট্রেলার শেয়ার করে চরকি লিখেছে, ‘বহুদিন পর ঘরে ফেরার ব্যপারটাই অদ্ভুত! হঠাৎ-হঠাৎ আপন মানুষদেরও অপরিচিত মনে হয়।’ মনে করা হচ্ছে, এই কথাতেই পুরো সিনেমার আভাস রয়েছে!
‘পাতালঘর’ ভারতের কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়। গত বছর গোয়ায় ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। চলতি বছর নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার সিনেমা হিসেবে ‘ডন কিহোতে পুরস্কার’ পেয়েছে।
আবু শাহেদ ইমন প্রযোজিত বক্স অফিস নিবেদিত ও গল্প রাজ্য ফিল্মসের প্রযোজনায় ‘পাতালঘর’ নির্মাণে সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, বাতায়ন প্রোডাকশন্স এবং পাওয়ার্ড বাই জয়া সেনেটারি ন্যাপকিন।
‘পাতালঘর’-এর শুটিং হয়েছিল করোনাকালে। সিনেমায় আফসানা মিমি ও নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন মামুনুর রশিদ, সালাউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, মামুন-উল-হক, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান, মৌটুসি বিশ্বাস, আরফান মৃধা শিবলু, শাদাত রাসেল, হাসনাত রিপন, চন্দনা বিশ্বাস।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 21
Users Last 7 days : 173
Users Last 30 days : 356
Users This Month : 356
Users This Year : 356প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
